329449

গত ২৪ ঘন্টায় মৃ’ত ৩৮ জন সম্পর্কে যা জানানো হয়েছে

নিউজ ডেস্ক।। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আ’ক্রান্ত হয়ে ৩৮ জন মারা গেছেন। এ নিয়ে করোনা আ’ক্রান্ত হয়ে মৃ’তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৯২৬ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৩৬২ টি নমুনা পরীক্ষায় আরও ৪ হাজার ১৯ জনের করোনা শ’নাক্ত হয়েছে।

এ নিয়ে শ’নাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল মোট ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ২৩৩ জন। সব মিলে সুস্থ হয়েছেন ৬৬ হাজার ৪৪২ জন।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এদিকে মৃ’ত ৩৮ জনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এদের মধ্যে ৩২ জন পুরুষ ও ৬ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২১-৩০ বছরের মধ্যে ১ জন, ৩১-৪০ বছরের মধ্যে ২ জন, ৪১-৫০ বছরের মধ্যে ২ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১৬ জন, ৬১-৭০ বছরের মধ্যে ৮ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৭ জন এবং ৮১-৯০ বছরের মধ্যে ২ জন মা’রা গেছেন।

মৃ’ত ৩৮ জনের মধ্যে হাসপাতালে মা’রা গেছেন ৩৩ জন এবং বাড়িতে ৫ জন। এলাকাভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ৫ জন, বরিশাল বিভাগে ২ জন, সিলেট বিভাগে ২ জন, এবং রংপুর বিভাগে ১ জন মৃ’ত্যুবরণ করেছেন।

ad

পাঠকের মতামত