329277

কেন জুম নি’ষিদ্ধ করলো গুগল?

ডেস্ক রিপোর্ট।। করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়েই কর্মজীবীরা বেছে নিয়েছেন ‘ওয়ার্ক ফ্রম হোম’। বাসায় বসে সরাসরি ভিডিও কলে যুক্ত হবার জন্য জুম অ্যাপটিই অনেকের প্রথম পছন্দ। তবে জুম অ্যাপই কর্মীদের জন্য নি’ষিদ্ধ করেছে গুগল। জানা গেছে নিরাপত্তাজনিত কারণেই এই নি’ষেধাজ্ঞা দিয়েছে গুগল।

কর্মীদের ল্যাপটপ থেকে জুমকে নি’ষিদ্ধ করে দেওয়ার পিছনে মূল কারণ হচ্ছে তথ্য নি’রাপত্তা। এমনটাই জানিয়েছেন গুগলের মুখপাত্র জোসে কাস্টানেডার।

তিনি বলেন, সম্প্রতি আমাদের সিকিওরিটি টিম জানিয়েছে জুম কর্পোরেট কম্পিউটারগুলোতে আর চলবে না। আমাদের অ্যাপ যেগুলো মূলত কর্মীরা ব্যবহার করেন, তাদের যে সিকিওরিটি স্ট্যান্ডার্ড রয়েছে তার সঙ্গে কোনও ভাবেই মেলে না এই অ্যাপ্লিকেশন।

তিনি আরো বলেন, যদিও গুগল মোবাইল অ্যাপ্লিকেশন এবং ব্রাউজার থেকে জুম ব্যবহার করা যাবে।

এদিকে কিছুদিন থেকেই দেখা যাচ্ছে এই লকডাউনের সময় বিশ্বজুড়ে মানুষ যেসব অ্যাপ ডাউনলোড করছেন তিন নম্বরেই রয়েছে এই অ্যাপের নাম। কমপক্ষে ৩৮ লাখ মানুষ এই লকডাউনের সময় ডাউনলোড করেছেন এই অ্যাপ।

সম্প্রতি ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম এবং দেশের সাইবার সুরক্ষা এজেন্সি সম্প্রতি ভারতের জনগণকে জুম অ্যাপ্লিকেশনের সিকিউরিটি নিয়ে স’তর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

ad

পাঠকের মতামত