329098

স্ত্রী বাড়িতে নেই, এই সুযোগে শিশুকে ধ’র্ষণ!

নিউজ ডেস্ক।। বান্দরবানের লামায় এক স্কুলছাত্রীকে ধ’র্ষণের অ’ভিযোগে নুরুল ইসলাম (২৮) নামে এক যুবককে আ’টক করেছে পুলিশ। খবর: সময়নিউজ।

মঙ্গলবার (৩০ জুন) ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের ধুইল্যা পাড়া থেকে তাকে আ’টক করা হয়। অভিযুক্ত নুরুল ইসলাম ধুইল্যপাড়ার বাসিন্দা মকবুল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে নুরুল ইসলামের স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে যান। এ সময় নুরুল ঘর ফাঁকা পেয়ে পাশের বাড়ির ৯ বছরের এক শিশুকে ডেকে এনে ধ’র্ষণ করে। শিশুটিকে ডেকে নিয়ে যাওয়ার সময় পাশের বাড়ির এক নারী খেয়াল করে তাৎক্ষণিক শিশুটির স্বজনদেরকে জানায়। পরে
ঘটনাস্থল থেকে নুরুলকে হাতেনাতে ধরেন তারা। নুরুল শিশুটির আত্মীয় হওয়ায় ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টার পাশাপাশি মি’মাংসা করার উদ্দেশে তাকে ছেড়ে দেয়া হয়।

একপর্যায়ে সোমবার(২৯ জুন) রাতে ঘটনাটি জানাজানি হলে অ’ভিযুক্ত নুরুল ইসলামকে আ’টক করে পুলিশ।

এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, শিশু ধ’র্ষণ ঘটনাটি স্প’র্শকাতর। তাই অ’ভিযুক্ত নুরুল ইসলামকে আটকের পর নারী ও শিশু নি’র্যাতন দ’মন আ’ইনে মা’মলা করা হয়েছে।

ad

পাঠকের মতামত