329106

‘ফ্রন্ট-লাইন’ কর্মীদের ৫’শ মিলিয়ন ডলার থ্যাঙ্কইউ বোনাস দিল অ্যামাজন

নিউজ ডেস্ক।। কর্মীদের এককালীন এ বোনাস দিয়ে অ্যামাজন বলছে কোভিড মোকাবেলায় তারা তাদের ব্যবসা নি’রাপদ করতে অন্তত দেড়’শ ধরনের কৌশল পরিবর্তন করেছে। এজন্যে তাদের খরচ হয়েছে ৬’শ মিলিয়ন ডলার এবং এর ফলে আয় হবে ৪ বিলিয়ন ডলার। সিএনএন

উত্তর আমেরিকায় অ্যামাজন কোভিড পরিস্থিতিতে ঘরে ঘরে পণ্য পৌঁছে দেয়ার জন্যে ১১০টি ওয়্যারহাউসের ব্যবস্থা করে যেখান থেকে ৪ লাখ কর্মী লকডাউনের মধ্যেও তাদের কাজ অব্যাহত রাখে। অন্তত ১০ অ্যামাজন কর্মী কোভিডে আ’ক্রান্ত হওয়ার পর মা’রা যায়।

এ মাসের শুরুতে নিউইয়র্কের এ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস অ্যামাজন কর্মীদের সাক্ষাতকার নিয়ে কোভিড পরিস্থিতিতের তাদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে কি না সে খোঁজ খবর নেন।

ad

পাঠকের মতামত