কিশোরগঞ্জে গলা কা’টা অবস্থায় জীবিত কিশোরী উদ্ধার, হাসপাতালে মৃ’ত্যু
নিউজ ডেস্ক।। কিশোরগঞ্জে জ’বাই করা অবস্থায় অজ্ঞাতপরিচয়ের এক নারীকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে এলাকাবাসী। তবে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মা’রা যান তিনি।
মঙ্গলবার (৩০ জুন) সকালে জেলার সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে একটি বাঁশঝাড় থেকে ওই নারীকে উ’দ্ধার করা হয়। পুলিশের ধারণা তাকে গলা কেটে ‘মৃত ভেবে সেখানে ফেলে রাখা হয়।
এলাকাবাসী জানায়, উত্তর লতিবাবাদ লক্ষ্মীপুর গ্রামের জনৈক মালেক ভুঁইয়ার বাড়ির পেছনে একটি বাঁশঝাড়ের নিচে গ’লা কা’টা অবস্থায় মাটিতে বসে থাকা অবস্থায় এক নারীকে দেখতে পায় স্থানীয়রা। এ সময় ওই নারী হাত ইশারায় বাঁচার জন্য আকুতি করছিল। তিনি কথা বলতে পারছিলেন না। তাকে একটি খাতা ও কলম এনে দিলে সেখানে কিছু একটা লেখার চেষ্টা করেন ওই নারী।
আ’শঙ্কাজনক’ অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃ’ত্যু হয়।
কিশোরগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক জানান, অতিরিক্ত র’ক্তক্ষরণে তার মৃ’ত্যু হয়। তাকে গলা কাটার পর মৃ’ত ভেবে জ’ঙ্গলে ফেলে যায় বলে ধারণা করছে পুলিশ।
তিনি আরও বলেন, মেয়েটিকে বাঁ’চানোর সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। তাকে ময়মনসিংহে রেফার্ড করা হয়েছিল। কিন্তু এর আগেই তিনি মা’রা যান।
এ ঘটনায় থানায় মা’মলা দা’য়েরের প্রস্তুতি চলছে। হত্যায় জড়িতদের খুঁজে বের করতে পুলিশের পাশাপাশি মাঠে নেমেছে পিবিআই। মৃ’তদেহ ম’য়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ম’র্গে পাঠানো হয়েছে।




