আম খাওয়ার পর জোর করে সিয়ামকে ব’লাৎ’কার করে রাসেল, তারপর
বলা’ৎ’কারের পর শিশু সিয়ামকে শ্বাসরোধ করে হত্যার পর পাট গাছের কাঁচা আঁশ গলায় পেঁচিয়ে পাট ক্ষেতে লা’শ ফেলে রেখেছিল বলে আ’দালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে রাসেল।
মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১২টার দিকে জেলা পুলিশ অফিসের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তুলে ধরেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান।
এ সময় সদরের অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল দত্ত, সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় এবং মা’মলার ত’দন্তকারী কর্মকর্তা ও ফুলবাড়ী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. নবীউল হাসান উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও জানান, উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর তেলিটারী গ্রামের জহিরুল হকের ছেলে ঘা’তক রাসেল বাবুকে গত রোববার (২৮ জুন) রাতে গ্রে’ফতার করা হয়। সে নি’হত শিশু সিয়ামের বাবা জাহিদুল হকের চাচাতো ভাইয়ের ছেলে। সম্পর্কে সে সিয়ামের চাচাতো ভাই।
এরপর সোমবার (২৯ জুন) দুপুরে আদালতে সোপর্দ করা হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। নারী ও শিশু নি’র্যাতন দমন ট্রাইব্যুনালের বি’চারক অম্লান কুমার জিষ্ণু’র নির্দেশক্রমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্ল্যাহ তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। এরপর আ’দালত রাসেল বাবুকে যশোর পুলেরহাটে অবস্থিত কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন। এই নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার বিকেলে রাসেল বাবুকে সেখানে পাঠানো হয়েছে।
এদিকে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ঘা’তক রাসেল বাবু স্বীকার করেছেন, গত ১৯ জুন বিকেল ৪টার দিকে সবার অজান্তে বাড়ির সামনে থেকে সিয়ামকে আম খাওয়ার কথা বলে ফুসলিয়ে বাড়ি থেকে প্রায় ৪০০ মিটার দূরে জনৈক ছলিমুদ্দিনের পাট ক্ষেতে নিয়ে যায়। সেখানে আম খাওয়ার পর জো’র করে সিয়ামকে ব’লাৎ’কার করে রাসেল। এ সময় কা’ন্নাকাটি করে এ কথা সবাইকে বলে দেয়ার কথা বললে রাগান্বিত হয়ে দু’হাত দিয়ে গ’লা টিপে শ্বাসরোধ করে হ’ত্যা করে পাটের কাঁচা আঁশ গলায় জড়িয়ে লা’শ ফেলে পালিয়ে যায় রাসেল।
ঘটনার ২২ ঘণ্টা পর ২০ জুন দুপুর ২টার দিকে এলাকাবাসী সিয়ামের লা’শ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লা’শ উদ্ধার করে। ওই দিন এ ব্যাপারে সিয়ামের বাবা বাদী হয়ে হ’ত্যা মা’মলা দায়ের করেন।
ঘা’তক রাসেল বাবু ওরফে রাকিব উপজেলার কাশিপুর ইউনিয়নে অবস্থিত গঙ্গাররহাট এম এ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র বলে জানা গেছে। খবর: সময়নিউজ।




