২৪ ঘন্টায় আরও ৩৬৮২ জনের করোনা শ’নাক্ত
নিউজ ডেস্ক।। দেশে প্রা’ণঘা’তী করোনাভাইরাসের (কোভিড-১৯) সং’ক্রমণ এবং এতে মৃ’ত্যু বাড়ছে উদ্বেগজনক হারে। গত ২৪ ঘণ্টায় আরও তিন হাজার ৬৮২ জনের শরীরে এ ভাইরাসের উপস্থিতি শ’নাক্ত হয়েছে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪৫ হাজার ৪৮৩ জনে।
আ’ক্রান্তদের মধ্যে মা’রা গেছেন আরও ৬৪ জন। ফলে এ ভাইরাসে মোট মৃ’ত্যু হয়েছে এক হাজার ৮৪৭ জনের।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন পড়েন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি ৬৬টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে বলেন, করোনাভাইরাস শ’নাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ হাজার ৮৬৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৪২৬টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো সাত লাখ ৬৩ হাজার ৪০৭টি।
নতুন নমুনা পরীক্ষায় করোনা শ’নাক্ত হয়েছে আরও তিন হাজার ৬৮২ জনের মধ্যে। ফলে শ’নাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৪৫ হাজার ৪৮৩ জনে। আ’ক্রান্তদের মধ্যে মা’রা গেছেন আরও ৬৪ জন। এ নিয়ে মোট মৃ’ত্যু হয়েছে এক হাজার ৮৪৭ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৮৪৪ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৫৯ হাজার ৬৪০ জনে।
তিনি বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ প্রয়োজনীয় পরামর্শ তুলে ধরেন। বিশেষ করে করোনার এই দুঃসময়ে গর্ভবতী মায়েদের করণীয় তুলে ধরা হয় বুলেটিনে।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানো করোনাভাইরাস গোটা বিশ্বকে বি’পর্যস্ত করে দিয়েছে। বিশ্বজুড়ে এ ভাইরাসে আ’ক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়িয়ে গেছে। মৃ’তের সংখ্যা পাঁচ লাখ আট হাজারের বেশি। তবে পৌনে ৫৭ লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শ’নাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম মৃ’ত্যু হয় ১৮ মার্চ।






