329092

পাপুলকাণ্ডে বাংলাদেশের শ্রম রপ্তানি বন্ধ করতে পারে কুয়েত

নিউজ ডেস্ক।। পাপুলকাণ্ডের জে’রে বাংলাদেশ থেকে শ্রম রপ্তানি যে কোন সময় বন্ধ করে দিতে পারে কুয়েত সরকার। দেশটিতে গ্রে’ফতার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের মোবাইলে দেশটির একাধিক উচ্চপদস্থ কর্মকর্তার তথ্য পেয়েছে প্রশাসন।

এদিকে গোটা শ্রম বাজারকে ঢেলে সাজানোর পরিকল্পনার অংশ হিসেবে সরকারি কাজে বিদেশি লোক কমিয়ে আনতে যাচ্ছে কুয়েত সরকার।

কুয়েতে গ্রে’ফতার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলকাণ্ডে আরও কঠোর অবস্থানে যাচ্ছে কুয়েত সরকার। দেশটির গোটা শ্রম বাজারকে ঢেলে সাজানোর পাশাপাশি সরকারি কাজে বিদেশি লোকের উপর নির্ভরতা কমিয়ে আনারও পরিকল্পনা নিয়েছে। দেশটির আগামী সংসদ নি’র্বাচনে পাপুলের দু’র্নীতির ঘটনা বড় ধরনের প্রভাব রাখতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

পাপুলের বি’রুদ্ধে ত’দন্তে বেরিয়ে আসছে একের পর এক তথ্য। গ্রে’ফতার পাপুলের মোবাইল ফোনে নজরদারি চালিয়ে কুয়েতের স্বরাষ্ট্র ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ একাধিক সংসদ সদস্যের তথ্য খুঁজে পেয়েছেন ত’দন্ত কর্মকর্তারা। সোমবার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায় আরব টাইমস।

পাপুলের ‘অ’নৈতিক কাজে যে শীর্ষ কর্মকর্তা সহায়তা করেছিলেন তার ব্যক্তিগত সহকারীও ঘু’ষ নেয়ার কথা স্বীকার করেছেন। মোবাইল ফোনে যে কর্মকর্তাদের ছবি ও ভিডিও আছে তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে বলেও প্রতিবেদনে উঠে এসেছে। এদিকে, বাংলাদেশেও পাপুলের বি’রুদ্ধে ত’দন্ত চালিয়ে যাচ্ছে দু’র্নীতি দ’মন কমিশন।

ad

পাঠকের মতামত