কিশোর-কিশোরীদের যে শপথ নেয়ার আহ্ববান মাশরাফীর
নিউজ ডেস্ক।। ভালো থাকার জন্য ঘরে থাকতে হবে, একই সঙ্গে খেতে হবে পুষ্টিকর খাবার। বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের কিশোর-কিশোরীদের এই শপথ নেয়ার আহ্ববান জানিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা।
একই সঙ্গে সুবিধা বঞ্চিতরাও যাতে পুষ্টিকর খাবার খেতে পারে এ জন্য অনলাইনে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ফর্ম পূরণের অনুরোধ জানান টাইগারদের সাবেক ওয়ানডে অধিনায়ক।
মাশরাফী বলেন, বয়স ১০ থেকে ১৯ হলে তোমাদেরকেই বলছি, জানি বাসায় থাকতে এখন বি’রক্ত কিন্তু এখন বাসাতেই থাকতে হবে। ভালো থাকার জন্য ঘরে থাকতে হবে, একই সঙ্গে খেতে হবে পুষ্টিকর খাবার এই শপথ নিয়ে এগোতে হবে।
এছাড়া তিনি আরো বলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশনের ওয়েবসাইটে ঢুকে ফর্ম পূরণ করো। এতে করে তোমার মতো হাজার হাজার অভুক্ত কিশোর খাবার পাবে। তাই তোমাদের শপথের জন্য তারা খাবার পাবে। আমি ও বাংলাদেশ তোমাদের শপথের অপেক্ষায়।




