ট্রাম্পের বি’রুদ্ধে গ্রে’ফতারি পরোয়ানা জা’রি করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বি’রুদ্ধে গ্রে’ফতারি পরোয়ানা জা’রি করেছে ইরান।
ট্রাম্পসহ বাগদাদে ইরানি জেনারেল কাশেম সোলাইমানিকে হ’ত্যায় পরিচালিত ড্রো’ন হা’মলায় জড়িত উল্লেখ করে আরও কয়েকজনকে আটকের জন্য তেহরানের পক্ষ ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছে। সোমবার কাতারভিত্তিক সংবাদমাধম আল জাজিরা এখবর জানিয়েছে।
ইরানের প্রসিকিউটর আলি আলকাসিমের সোমবার বলেছেন, ৩ জানুয়ারি জেনারেল কাসেম সোলাইমানি যে হাম’লায় নি’হত হয়েছিলেন সেই হাম’লার জন্য ট্রাম্প ও অপর ৩০জনকে দায়ী মনে করে ইরান।
আলকাসিমের ট্রাম্প ছাড়া অন্য কারও পরিচয় জানাননি। তবে বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের মেয়াদ শেষ হয়ে গেলে তাকে বি’চারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য ধারাবাহিক চেষ্টা চালিয়ে যাবে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা আইএসএনএ আলকাসিমেরকে উদ্ধৃত করে আরও জানিয়েছে, তেহরানের পক্ষ থেকে ট্রাম্পসহ অন্যদের বি’রুদ্ধে ‘রেড নোটিশ’ জা’রির অনুরোধ করা হয়েছে। এটিই ইন্টারপোলের গ্রেফ’তার করার জন্য সর্বোচ্চ অনুরোধ।
এই বিষয়ে ফ্রান্সের লিওনভিত্তিক ইন্টারপোলের কোনও তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি।




