328937

গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৪৫ জনের মৃ’ত্যু, শ’নাক্ত ৪০১৪

নিউজ ডেস্ক।। দেশে একদিনে করোনাভাইরাস সং’ক্রমিত কোভিড-১৯ রোগে আরও ৪৫ জনের মৃ’ত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মা’রা গেল ১ হাজার ৭৮৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শ’নাক্ত হয়েছে ৪ হাজার ১৪ জন এবং সুস্থ হয়ে উঠেছে ২ হাজার ৫৩ জন।

আজ সোমবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় ৬৫টি পরীক্ষাগার থেকে নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৪১৩টি। আর পূর্বের নমুনাসহ পরীক্ষা হয়েছে ১৭ হাজার ৮৩৭টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭ লাখ ৪৮ হাজার ৩৪টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শ’নাক্ত রোগী পেয়েছি ৪ হাজার ১৪ জন। এ পর্যন্ত শ’নাক্ত ১ লাখ ৪১ হাজার ৮০১ জন। শ’নাক্তের হার ১৮ দশমিক ৯৬ শতাংশ।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২ হাজার ৫৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৫৭ হাজার ৭৮০ জন। শ’নাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৭৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃ’ত্যুবরণ করেছে ৪৫ জন। এ পর্যন্ত মৃ’ত্যু দাঁড়ালো ১ হাজার ৭৮৩ জন। শ’নাক্ত বিবেচনায় মৃ’ত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ। মৃ’ত্যু বিশ্লেষণে পুরুষ ৩৬ জন এবং নারী ৯ জন।’

বয়স বিশ্লেষণে করে তিনি বলেন, ‘২১ থেকে ৩০ বছর ২ জন, ৩১ থেকে ৪০ বছর ৩ জন, ৪১ থেকে ৫০ বছর ৭ জন, ৫১ থেকে ৬০ বছর ১১ জন, ৬১ থেকে ৭০ বছর ১৪ জন, ৭১ থেকে ৮০ বছর ৬ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১ জন মা’রা গেছে।’

‘তাদের মধ্যে ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে ২ জন, খুলনা বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ১ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন, বরিশাল বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে ৩ জন মৃ’ত্যুবরণ করেছে। তাদের মধ্যে হাসপাতালে ৩০ জন, বাসায় ১৪ জন এবং মৃ’ত অবস্থায় ১ জন হাসপাতালে এসেছে’ বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক।

বাংলাদেশে করোনাভাইরাসের সং’ক্রমণ প্রথম শ’নাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়ে প্রথম একজনের মৃ’ত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সং’ক্রমণ ও মৃ’ত্যুর সংখ্যা বেড়েছে।

ad

পাঠকের মতামত