328882

১০ কোটি টাকার মামলা ২ লাখে রফাদফা করতে চেয়েছিলেন শাকিব

বিনোদন ডেস্ক।। অনুমতি ছাড়া গান ব্যবহার করায় চিত্রনায়ক শাকিব খানের বি’রুদ্ধে ডিজিটাল নি’রাপত্তা আ’ইনে অ’ভিযোগ দা’য়ের হয়েছে। রোববার (২৮ জুন) শিল্পী দিলরুবা খান এ অ’ভিযোগ দা’য়ের করেন।

একই সঙ্গে অ’ভিযোগ দায়ের হয়েছে বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানি রবির বি’রুদ্ধে। সা’ইবার ক্রা’ইম ইউনিটে ডি’জিটাল আইনে এই অ’ভিযোগ দায়ের হয়েছে।

এসকে ফিল্ম প্রযোজিত ‘পাসওয়ার্ড’ ছবিতে ‘পাগল মন’ নামের একটি গানের পিক দুই লাইন অনুমতি ছাড়া ব্যবহার করায় এ মা’মলা দায়ের করা হয়। গানটির শিল্পী দিলরুবা খান, গীতিকার কায়সার আহমেদ ও সুরকার আশরাফ উদাসের পক্ষে আইনজীবী ব্যারিস্টার ওলোরা আফরিন এই অ’ভিযোগ দায়ের করেন।

অবশ্য এর আগে উকিল নোটিশ পাঠিয়ে কয়েকবার শাকিব খানের সঙ্গে বৈঠক হলেও ফলাফল আসেনি। সেসময় ক্ষ’তিপূরণ ১০ কোটি টাকা চাইলেও শাকিব ২ লক্ষ টাকা দিয়ে রফাদফা করতে চেয়েছিলেন বলে সময় সংবাদকে জানিয়েছেন ব্যারিস্টার ওলোরা আফরিন।

ব্যারিস্টার ওলোরা আফরিন বলেন, ‘চিত্রনায়ক শাকিব খান তার প্রযোজিত ‘পাসওয়ার্ড’ সিনেমায় নব্বই দশকের জনপ্রিয় ‘পাগল মন’ গানটির পিক লাইন অনুমতি ছাড়া ব্যবহার করেছেন। যা কপিরাইট করা ছিল। তিনি এই সিনেমায় গানটি ব্যবহার করে কপিরাইট আইন ভঙ্গ করেছেন। এজন্য চলতি বছরের ফেব্রুয়ারিতে তার কাছে ১০ কোটি টাকার ক্ষ’তিপূরণ চেয়ে প্রথমে আইনি নোটিশ দেওয়া হয়। এরপর কয়েকবার বৈঠক করলেও কোনো ফলাফল আসেনি। একারণে আপাতত ডিজিটাল নি’রাপত্তা আ’ইনে অভি’যোগ দায়ের করেছি।’

তিনি আরো বলেন, আ’দালত বন্ধ থাকায় মা’মলা দায়ের করতে পারছি না। আ’দালতের কার্যক্রম শুরু হলেই শাকিব খানের বিরুদ্ধে ১০ কোটি টাকার ক্ষ’তিপূরণ চেয়ে মাম’লা দায়ের করা হবে। বিষয়টি জানতে শাকিব খানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি।

উল্লেখ্য, ২০১৯ সালের ঈদুল ফিতরে মালেক আফছারী পরিচালিত ছবিটি মুক্তি পায়। ছবিটি মুক্তির শুরু থেকে নকলের অভিযোগ উঠে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক দর্শক অ’ভিযোগ করেন। এবার ছবির গান নিয়ে নতুন করে প্রশ্ন উঠলো। ‘পাসওয়ার্ড’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন শাকিব খান ও মোহাম্মদ ইকবাল। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্য নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব-বুবলি। এছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, অমিত হাসান প্রমুখ। দেশের ১৭৭টি সিনেমা হলে ছবিটি মুক্তি পেয়েছে। শাকিব খান প্রযোজিত দ্বিতীয় ছবি এটি। উৎস: সময়সংবাদ।

ad

পাঠকের মতামত