328931

করোনা টেস্টের ফি নির্ধারণ করল সরকার

নিউজ ডেস্ক।।  করোনাভাইরাসের সং’ক্রমণ শ’নাক্তকরণে নমুনা পরীক্ষার ওপর ফি নির্ধারণ করেছে সরকার। করোনা পরীক্ষার আরটি-পিসিআর টেস্টের ফি নির্ধারণ করে সোমবার পরিপত্র জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।

পরিপত্রে বলা হয়, সং’ক্রমণ নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার নিমিত্তে ‘অপ্রয়োজনীয় কভিড টেস্ট’ পরিহার করা লক্ষ্যে ফি নির্ধারণ করা হলো।

ফি-এর বর্ণনায় বলা হয়, আরটি-পিসিআর টেস্টের জন্য এখন থেকে বুথ থেকে নমুনা সংগ্রহের জন্য ২০০ টাকা, বাসা থেকে নমুনা সংগ্রহের ক্ষেত্রে ৫০০ টাকা এবং হাসপাতালে ভর্তি রোগীর ক্ষেত্রে ২০০ টাকা ফি দিতে হবে।

ad

পাঠকের মতামত