বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবি, ২৫ জনের ম’রদেহ উদ্ধার
নিউজ ডেস্ক।। বুড়িগঙ্গা নদীতে ৫০ জন যাত্রী নিয়ে যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মৃ’তদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে এ লঞ্চডুবির ঘটনা ঘটে।
উদ্ধারকাজে অংশ নেওয়া কোস্ট গার্ডের পক্ষ থেকে মৃ’তদেহ উদ্ধারের তথ্য জানানো হয়েছে।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট হায়াত ইবনে সিদ্দিক জানিয়েছেন, রাজধানীর শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার কাজে অংশ নিয়েছেন। এখন পর্যন্ত ১৫-২০ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। নদী থেকে এখন পর্যন্ত ২৫ মৃ’তদেহ উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর ফরাশগঞ্জ-শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গায় এ লঞ্চডুবির ঘটনা ঘটে।
জানা যায়, ময়ূর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড নামে ওই লঞ্চটি ডুবে যায়। এ সময় লঞ্চটিতে ৫০ জন যাত্রী ছিলেন।
লঞ্চডুবির ব্যাপারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেছিলেন, ‘আজ সোমবার সকাল ৯টা ৩৩ মিনিটে লঞ্চডুবির খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল সেখানে গিয়েছেন। এ পর্যন্ত ২টি ইউনিট পাঠানো হয়েছে। একটি হেডকোয়ার্টার থেকে গেছে, অপরটি সদর ঘাটের ইউনিট।’






