‘ক্র’সফায়ার না দিলে আমি নিজে ছেলেকে গু’লি করে মা’রতাম’
নিউজ ডেস্ক।। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মা’দকবি’রোধী আন্দোলনের নেতা ও স্থানীয় যুবলীগ কর্মী মোসাদ্দেকুর রহমান হ’ত্যা মা’মলার একমাত্র আসামি আবদুল হান্নান সোহেল পুলিশের সঙ্গে ‘ব’ন্দুকযু’দ্ধে’ নি’হত হয়েছেন। আর এ ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন সোহেলের বাবা আবদুল আলীম।
আজ রোববার আবদুল আলীম বলেন ‘আমার ছেলে সোহেলকে পুলিশ ক্র’সফায়ার না দিলে আমি নিজেই তাকে গু’লি করে মা’রতাম। সে শুধু এলাকার লোকজনকেই জ্বালায়নি, আমাকে, তার মা, ভাই-ভাবিকেও ছু’রি দিয়ে বারবার আ’ঘাত করার চেষ্টা করেছে। তার জ্বালায় আমরা খুব অতিষ্ঠ।’
আবদুল আলীম আরও বলেন, ‘সে ক্র’সফায়ারে মা’রা গেছে, এতে আমার কোনো দুঃখ নেই। তাকে আরও আগে গ্রে’প্তার করলে মোসাদ্দেককে খু’ন করতে পারতো না। তার ক্র’সফায়ারে আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই।’
এর আগে গত ২২ জুন মোসাদ্দেককে ছু’রিকাঘাত করে হ’ত্যার পর পালিয়ে যান সোহেল। গত শুক্রবার মধ্যরাতে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল কবিরের নেতৃত্বে পুলিশ অ’ভিযান চালিয়ে রাঙ্গুনিয়ার দু’র্গম পাহাড়ি এলাকা থেকে সোহেলকে গ্রে’প্তার করে। এরপর সেই রাতে তার স্বীকারোক্তিমতে হ’ত্যাকাণ্ডে ব্যবহৃত ছু’রি উদ্ধার করতে গেলে সোহেলের সহযোগীদের সঙ্গে পুলিশের বন্দুকযু’দ্ধ হয়। এতে সহযোগীদের গু’লিতে সোহেল নি’হত হয়েছেন বলে পুলিশের দাবি।
খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার ময়নাত’দন্তের পর পুলিশ সোহেলের লা’শ পরিবারের কাছে হস্তান্তর করলে সেই রাতেই পরিবারের কয়েকজন লোকের অংশগ্রহণে জানাজা শেষে তাকে দাফন করা হয়। তবে, স্থানীয়দের বাধার মুখে সেখানকার কবরস্থানে সোহেলকে দাফন করা যায়নি এবং তার জানাজায়ও স্থানীয় কোনো লোক অংশ নেয়নি।
এদিকে নি’হত মোসাদ্দেকুর রহমানের বাবা মাহবুবুর রহমান বলেন, ‘আমার ছেলে হ’ত্যার মূল আসামি সোহেল বন্দুকযু’দ্ধে নি’হত হওয়ায় আমি এবং পুরো পরিবার খুব সন্তুষ্ট। পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’ উৎস: দৈনিক আমাদের সময়।






