328831

কিশোরীকে ধ’র্ষণ, যুবককে লাইটপোস্টে বেঁধে গণপি’টুনি

নিউজ ডেস্ক।। কিশোরীকে দিনের পর দিন ধ’র্ষণ করা হয়েছে সবার অন্তরালে। ধ’র্ষণের ঘটনা মাকে জানালে দেয়া হয় খু’নের হু’মকি। অতঃপর কিশোরী অন্তঃসত্ত্বা। আর তা জানাজানি হতেই অভিযুক্ত ধ’র্ষককে লাইট-পোস্টে বেঁধে গ’ণপি’টুনি দিয়েছে স্থানীয়রা।

এ ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পশ্চিমবঙ্গের বড়তলা এলাকা।

ভারতের গণমাধ্যম জানিয়েছে, ওই কিশোরীর মা পেশায় যৌ’নকর্মী। অ’ভিযুক্ত যুবক সঞ্জয় পাত্র তার পূর্ব পরিচিত। মায়ের সূত্র ধরেই কিশোরীর বাড়িতে যাতায়াত ছিল সঞ্জয়ের। একদিন তার মা বাড়িতে না থাকায় সে সুযোগে কিশোরীকে ধ’র্ষণ করে সঞ্জয়।

বাড়িতে জানালে খু’ন করে দেওয়া হবে বলেও হু’মকি দেয় সে। এরপর থেকে মাঝেমধ্যেই কিশোরীকে সঞ্জয় ধর্ষ’ণ করত বলে অ’ভিযোগ।

শনিবার (২৭ জুন) সকালে অসুস্থ হয়ে পড়ে কিশোরী। এরপর তার মা জিজ্ঞাসা করতেই পরিষ্কার হয়ে যায় সব। এরপরই ক্ষি’প্ত হয়ে ওঠেন স্থানীয়রা। সঞ্জয়কে লাইট-পোস্টে বেঁধে মা’রধর করা শুরু করেন তারা।

পরে বড়তলা থানার পুলিস গিয়ে তাকে উদ্ধার করে। কিশোরী ও মায়ের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। উৎস : জি নিউজ

ad

পাঠকের মতামত