328700

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় নতুন শ’নাক্ত ৩৫০৪, মৃ’ত্যু আরও ৩৪

নিউজ ডেস্ক।। দেশে একদিনে করোনাভাইরাস সং’ক্রমিত কোভিড-১৯ রোগে শ’নাক্ত হয়েছে ৩ হাজার ৫০৪ জন। এ পর্যন্ত শ’নাক্ত হলো ১ লাখ ৩৩ হাজার ৯৭৮ জন। করোনায় ২৪ ঘণ্টায় মৃ’ত্যু হয়েছে আরও ৩৪ জনের এবং সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ১৮৫ জন।

আজ শনিবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় ৫৮টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ হয়েছে ১৫ হাজার ৫৯টি। আর পূর্বের নমুনাসহ পরীক্ষা হয়েছে ১৫ হাজার ১৫৭টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭ লাখ ১২ হাজার ৯৮টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শ’নাক্ত রোগী পেয়েছি ৩ হাজার ৫০৪ জন। এ পর্যন্ত শ’নাক্ত ১ লাখ ৩৩ হাজার ৯৭৮ জন। শ’নাক্তের হার ২৩ দশমিক ১২ শতাংশ।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ১৮৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৫৪ হাজার ৩১৮ হন। শ’নাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৫৪৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃ’ত্যুবরণ করেছে ৩৪ জন। এ পর্যন্ত মৃ’ত্যু দাঁড়ালো ১ হাজার ৬৯৫ জন। শনাক্ত বিবেচনায় মৃ’ত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ। মৃ’ত্যু বিশ্লেষণে পুরুষ ৩২ জন এবং নারী ২ জন।’

বয়স বিশ্লেষণে করে তিনি বলেন, ‘২১ থেকে ৩০ বছর ১ জন, ৩১ থেকে ৪০ বছর ১ জন, ৪১ থেকে ৫০ বছর ৬ জন, ৫১ থেকে ৬০ বছর ৬ জন, ৬১ থেকে ৭০ বছর ১৩ জন এবং ৭১ থেকে ৮০ বছর ৭ জন মা’রা গেছে।’

‘তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ১ জন, সিলেট বিভাগে ৪ জন এবং রংপুর বিভাগে ২ জন মৃ’ত্যুবরণ করেছে। তাদের মধ্যে হাসপাতালে ৩০ জন এবং বাসায় ৪ জনের মৃ’ত্যু হয়েছে’ বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক।

বাংলাদেশে করোনাভাইরাসের সং’ক্রমণ প্রথম শ’নাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়ে প্রথম একজনের মৃ’ত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সং’ক্রমণ ও মৃ’ত্যুর সংখ্যা বেড়েছে।

ad

পাঠকের মতামত