বাবর আজমকে মে’রে ফেলার হু’মকি দিলেন সানিয়া মির্জা!
স্পোর্টস ডেস্ক : ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা ইনস্টাগ্রামে পাকিস্তান দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক বাবর আজমকে হু’মকি দিয়ে বসেছেন। বলেছেন, ‘আমি তোমাকে মে’রেই ফেলব।’ শোয়েব মালিকের বাড়িতে গেলে আপ্যায়ন মিলবে না বলেও হুঁ’শিয়া’রি দেন সানিয়া।
যদিও এ সবকিছুই ছিল মজার ছলে। বাবর আজমের এক মন্তব্যের জে’রে এমন হা’স্যরসে পূর্ণ হু’মকি দিয়েছেন মালিকপত্নী।
এর কারণ পাক স্পিনার শোয়েব মালিকই। সম্প্রতি এক অনলাইন লাইভে বাবর আজমকে প্রশ্ন করেন শোয়েব, ”দলের মধ্যে তোমার প্রিয় ভাবী কে?” জবাবে বাবর মন খুলেই বলেন, অবশ্যই সাবেক ওয়ানডে অধিনায়ক সরফরাজ আহমেদের স্ত্রী খুশবখত।
কিন্তু সানিয়া আশা করেছিলেন তার নাম বলবেন বাবর। অনেকটা আশাহ’ত হয়ে মেরে ফেলার হু’মকি দিয়ে সানিয়া ইনস্টাগ্রামে লেখেন, ”আমাদের বাড়ির কাউচে আর ঘুমাতে পারবে না তুমি।” শুধু সানিয়াই নন, বাবরের এমন পছন্দে ফুঁ’সেছেন ক্রিকেটার আজহার মাহমুদের স্ত্রী এবা কুরায়েশি। বাবরের উদ্দেশে তিনি মন্তব্য করেছেন– ”খুব ভালো, ধন্যবাদ। আমাদের বাসায় আর দাওয়াত পাবে না তুমি।”




