328718

ঘরে ৯ মাসের সন্তান রেখেই মা-বাবার আত্মহ’ত্যা

ডেস্ক রিপোর্ট।। ভারতের উত্তর প্রদেশে নয় মাসের শিশুকে রেখেই এক দম্পতি আত্মহ’ত্যা করেছে। গতকাল শুক্রবার ভোরে দিল্লির নয়ডা শহরের একটি ফ্ল্যাট থেকে ওই দম্পতির ঝুলন্ত লা’শ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক অশান্তির কারণে তারা গলায় ফাঁ’স নিয়ে আত্মহ’ত্যা করেন।

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, আত্মঘা’তী ওই স্বামী-স্ত্রীর নাম নিখিল ও পল্লবী। নিখিল একটি বহুজাতিক সংস্থার সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন।

উত্তর প্রদেশের গাজিয়াবাদ জেলার ফ্ল্যাট থেকে গতকাল শুক্রবার ভোররাতে ওই দম্পতির লা’শ উ’দ্ধার হয়। প্রাথমিক ত’দন্তের পর পুলিশের ধারণা, ওই দম্পতি বৃহস্পতিবার রাতে আত্মহ’ত্যা করেছেন।

আত্মহ’ত্যা করার আগে, নিখিলের বোন অঞ্জলিকে একটি মেসেজ দিয়ে বাসায় আসার কথা বলা হয়।

অঞ্জলি জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে তার ভাইয়ের একটি মেসেজ পেয়েছিলেন। মেসেজ দেখে তার আ’শঙ্কা তৈরি হয়েছিল।

পুলিশ সূত্রের বরাত দিয়ে বলা হয়, ভোরে নিখিল ও পল্লবীর লাশ ফ্ল্যাটের দুটি পৃথক ঘরে সিলিং ফ্যানে ঝুলছিল।

ইন্দিরাপুরম সার্কলের ডেপুটি পুলিশ সুপার এমএস অংশু সংবাদ সংস্থা পিটিআইকে জানান, পরিবারের সদস্যদের সঙ্গে অশান্তির জেরেই সম্ভবত যুগলে আত্মহ’ত্যা করেছেন। এক বছর হয়েছিল তাদের বিয়ের। এই দম্পতির নয় মাসের পুত্র সন্তানকে ওই ফ্ল্যাট থেকেই উদ্ধার করা হয়েছে।

গাজিয়াবাদ জেলার ডেপুটি পুলিশ সুপার জানান, ঘটনার আগের রাতেই নিখিল তার বোন অঞ্জলিকে একটি হোয়াটসঅ্যাপ করেন। বোনের কাছে অনুরোধ করেন, তাদে ৯ মাসের সন্তানের দায়িত্ব নিতে। পরদিন সকালে বোন যেন একাই আসে, সে অনুরোধও করেন ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমাদের সময়

ad

পাঠকের মতামত