গত ২৪ ঘন্টায় মৃ’ত ৩৪ জন সম্পর্কে যা জানানো হয়েছে
নিউজ ডেস্ক।। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আ’ক্রান্ত হয়ে ৩৪ জন মা’রা গেছেন। এ নিয়ে করোনা আ’ক্রান্ত হয়ে মৃ’তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৬৯৫ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ১৫৭ টি নমুনা পরীক্ষায় আরও ৩ হাজার ৫০৪ জনের করোনা শ’নাক্ত হয়েছে।
এ নিয়ে শ’নাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লাখ ৩৩ হাজার ৯৭৮ জনে। এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১৮৫ জন এবং মোট সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৩১৮ জন। আজ শনিবার (২৭ জুন) দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এলাকাভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ১ জন, রাজশাহী বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ৪ জন এবং রংপুর বিভাগে ৩ জন মৃ’ত্যুবরণ করেছেন। এদিকে মৃ’ত ৩৪ জনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এদের মধ্যে ৩২ জন পুরুষ ও ২ জন নারী।
হাসপাতালে মৃ’ত্যুবরণ করেছেন ৩০ জন এবং বাড়িতে ৪ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২১-৩০ বছরের মধ্যে ১ জন, ৩১-৪০ বছরের মধ্যে ১ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৬ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৬ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১৩ জন এবং ৭১-৮০ বছরের মধ্যে ৭ জন।






