328739

জুস সেন্টারে করোনা রোগী, খেতে গিয়ে আ’ক্রান্ত ৯

ডেস্ক রিপোর্ট।। ভারতে একটি জুস সেন্টারের জুস পান করে করোনা আ’ক্রান্ত হয়েছেন একাধিক মানুষ। ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটার একটি বাজারে। এ ঘটনায় পুরো শহরের মানুষের মাঝে আত’ঙ্কে বিরাজ করছে।

জানা গেছে, আনলক পরিস্থিতিতে ছাড় মিলতেই খাওয়ার দোকান খুলতে শুরু করেছে। বাজারের এই জুস সেন্টারও খুলে যায়। স্বাভাবিকভাবেই প্রচুর মানুষ জুস পান করতে চলে আসেন এখানে। এর মধ্যেই সেন্টারের এক কর্মী অসুস্থ হয়ে পড়েন। এরপর করোনা টেস্ট হলে জানা যায় কর্মী করোনা পজিটিভ।

খবর ছড়িয়ে পড়তেই দোকান বন্ধ করে দেওয়া হয়। সেই জুস সেন্টার থেকে যারা জুস পান করেছেন তাদের সকলকেই করোনা পরীক্ষার করার জন্য আসতে বলা হয়। করোনা পরীক্ষাকেন্দ্রে একাধিক মানুষ এই পরীক্ষা করান। এতে দেখা যায় দু’জন নারীসহ ৯ জন করোনা পজিটিভ হয়েছেন।

এদিকে শনিবারের রিপোর্ট অনুযায়ী, কোটায় ২৯টি নতুন করোনা শ’নাক্তের ঘটনা সামনে এসেছে। এর মধ্যে ৯ জন জুস সেন্টারে গিয়েছিলেন। কোটায় করোনা আ’ক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১৪-এ।

ad

পাঠকের মতামত