328542

কোভিড চিকিৎসায় বাংলাদেশি চিকিৎসকদের অলৌকিক নিরাময়ের সন্ধান!

নিউজ ডেস্ক।। এ্যান্টি-প্যারাসাইটিক ওষুধ ইভারমেক্টিন ও অ্যান্টিবায়োটিক ডক্সিসাইক্লিনের সংমিশ্রণে বাংলাদেশের এক চিকিৎসক দল কোভিড চিকিৎসায় অসাধারণ সাফল্য পেয়েছেন। গত ১২ এপ্রিল থেকে ২’শ রোগীর চিকিৎসায় এ দুটি ওষুধ ব্যবহারের অসামান্য সাফল্য পাওয়া গেছে।

বাংলাদেশ মেডিকেল কলেজের (বিএমসি) ২০ সদস্যের এই চিকিৎসক দলটির নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক ড. তারেক আলম। পরজীবী পোকামাকড়ে আ’ক্রান্ত রোগীর চিকিৎসায় ইভারমেক্টিন ওষুধ ব্যবহারে ভাল ফল পাওয়া যায়। মুখে খাওয়ার ওষুধ অথবা চা’মড়ায় সং’ক্রমণে এটির ব্যবহার রয়েছে। ডক্সিসাইক্লিন ব্যবহার হয় বিভিন্ন ধরনের ব্যাক্টেরিয়া জনিত সং’ক্রমণ ও শ্বাস -প্রশ্বাস জনিত সং’ক্রমণে।

বিএমসি এক সপ্তাহ আগে বাংলাদেশ মেডিকেল এন্ড রিসার্চ কাউসিলের কাছে এ দুটি ওষুধ ব্যবহারে কোভিড রোগীদের নিরাময়ের সাফল্য নিয়ে বিস্তারিত একটি প্রটোকল জমা দিয়েছে। ক্লিনিক্যাল ট্রায়ালের ব্যাপারে অনুমতির অপেক্ষায় আছে বিএমসি।

ড. তারেক বলেন ডক্সিসাইক্লিন ও ইভারমেক্টিনের সংমিশ্রণে একটি ডোজ কোভিড রোগীর রোগের লক্ষণ ৫০ শতাংশ কমিয়ে দিতে সক্ষম হয় তিন দিনেই। রোগীকে পুরোপুরি ভাইরাস মুক্ত হতে এরপর আর মাত্র চারদিন লাগে। এধরনের রোগীদের পরবর্তী পরীক্ষায় নেগেটিভ পাওয়া গেছে চার থেকে চৌদ্দদিনের মধ্যে।

ড. তারেক জানান এদুটি ওষুধের সংমিশ্রণ নভেল সারস-কোভ-২ করোনাভাইরাসকে ৪৮ ঘন্টার মাধ্যমে পুরোপুরি নির্মূল করা সম্ভব। পুলিশ হাসপাতালে ১২’শ কোভিড (সামান্য লক্ষণ) রোগী এদুটি ওষুধের সংমিশ্রণ ব্যবহারে সুস্থ হয়ে উঠেছেন। আগেভাগে এধরনের ওষুধ ব্যবহার করতে পারলে অনেক কোভিড রোগীকে বাঁ’চানো সম্ভব হত। ‍উৎস : ঢাকা ট্রিবিউন

ad

পাঠকের মতামত