কৃষি ব্যাংকে চাকরি, বেতন ৩৮ হাজার
চাকুরি বার্তা।। ‘সহকারী লাইব্রেরিয়ান’ পদে ০২ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ কৃষি ব্যাংক। আগ্রহীরা আগামী ৫ জুলাইয়ের মধ্যে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ কৃষি ব্যাংক। পদের নাম: সহকারী লাইব্রেরিয়ান। পদসংখ্যা: ০২ জন। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান/গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা।
দক্ষতা: ন্যূনতম একটিতে প্রথম শ্রেণি। কোনো তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়। কর্মস্থল: যেকোনো স্থান।
বয়স: ১ জুলাই ২০১৯ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর। বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
আবেদনের নিয়ম: আগ্রহীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট erecruitment.bb.org.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ফি: রকেটের মাধ্যমে ২০০ টাকা পাঠাতে হবে।




