ধ’র্ষণের পর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়া ভারতীয় নারীদের সংস্কৃতির সঙ্গে বেমানান : ভারতের আ’দালত
ডেস্ক রিপোর্ট।। এমন পর্যবেক্ষণের ভিত্তিতে ধ’র্ষণে অ’ভিযুক্তকে এক লাখ রূপীর ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছেন কর্ণাটকের হাইকোর্ট। মা’মলার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন। হাইকোর্টের বক্তব্য, “তথ্য-প্রমাণে চোখ বুলিয়ে বিশ্বাস হচ্ছে না যে, অ’ভিযুক্ত বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছেন।” এনডিটিভি বাংলা, সিন্ডিকেট ফিড
ওই নারী অ’ভিযুক্তের সংস্থায় দু’বছর ধরে কাজ করছেন। জামিন মামলার শুনানিতে আ’দালত বলেছেন, “নিগৃহীতা বলে দাবি করা মহিলা স্পষ্ট করেননি কেনো তিনি রাত ১১টার সময় অফিসে গিয়েছিলেন। অ’ভিযুক্ত তাকে ম’দ্যপানের প্রস্তাব দিলেও তিনি না করেননি। এমনকী, সারারাত অ’ভিযুক্তের সঙ্গে রাত কাটানোয় কোনও আপ’ত্তি তোলেননি অ’ভিযোগকারী।”
বি’চারক কৃষ্ণ এস দীক্ষিত আরো বলেন, “রাত কাটানো প্রসঙ্গে আবার নিগৃহীতা বলেছেন, সেই নি’র্যাতনের পর তিনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন। এটা ভারতীয় নারীর সংস্কৃতির সঙ্গে বেমানান। এমনকী, কোনও ভারতীয় মহিলা নি’র্যাতিত হলে কখনই এই ধরনের আ’চরণ করে না ।’’
এদিকে, আ’দালতের বাইরে আপস হলে মামলা প্রত্যাহার করবেন নিগৃহীতা। এমন একটা প্রস্তাব গিয়েছে অভিযুক্তের কাছে। এ প্রসঙ্গে আ’দালতের বক্তব্য, “এর আগে বহুবার অ’ভিযুক্ত নি’গৃহীতাকে যৌন নিগ্রহ করেছে। এমন অ’ভিযোগ তোলা হয়েছে। তাহলে তখন কেন তিনি কোর্টের দ্বারস্থ হননি?”’






