328582

দেশে গত ২৪ ঘন্টায় মৃ’ত ৪০ জনের সম্পর্কে যা জানানো হয়েছে

নিউজ ডেস্ক।। দেশে করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪০ জনের মৃ’ত্যু হয়েছে। এ সময়ে আ’ক্রান্ত হয়েছেন আরও ৩ হাজার ৮৬৮ জন। দেশে মোট আ’ক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জন।

মোট মৃ’তের সংখ্যা দাঁড়াল এক হাজার ৬৬১ জনে। আজ শুক্রবার (২৬ জুন) দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

তিনি আরও জানান, ৬৬টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ২৭৫টি আর পরীক্ষা করা হয়েছে পূর্বের মিলে ১৮ হাজার ৪৯৮টি। শ’নাক্তের হার ২০.৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৩৮ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৩ হাজার ১৩৩ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৮৬১ জনকে। আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ৪৯০ জনকে। সুস্থতার হার ৪০.৭২% এবং মৃ’ত্যুর হার ১.২৭ শতাংশ।

মা’রা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পুরুষ ৩১ জন ও নারী ৯ জন। বয়স বিশ্লেষণে জানা যায়, ০ থেকে ১০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ তিনজন, ৪১-৫০ ছয়জন, ৫১-৬০ ১২ জন, ৬১-৭০ ১৪ জন, ৭১-৮০ তিনজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন। এদের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, খুলনা বিভাগে চারজন, বরিশাল বিভাগে চারজন, সিলেট বিভাগে তিনজন ও রংপুর বিভাগে একজন। হাসপাতালে মা’রা গেছেন ৩১ জন এবং বাড়িতে ৯ জন।

ad

পাঠকের মতামত