করোনা আক্রা’ন্ত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া
নিউজ ডেস্ক : করোনা ভাইরাসে আক্রা’ন্ত হয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তথ্যমন্ত্রী ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ আজ শুক্রবার বিকেলে বিষয়টি নি’শ্চিত করেছেন।
তথ্যমন্ত্রী বলেন, ”কয়েকদিন আগে আমাদের দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া করোনা ভাইরাসের পরীক্ষা করিয়েছেন। তার রিপোর্ট পজি’টিভ এসেছে।” গণভবন কমপ্লেক্সে নিজের সরকারি বাসভবনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিপ্লব বড়ুয়া চিকিৎসা নিচ্ছেন বলেও জানান হাছান মাহমুদ।




