দেশে গত ২৪ ঘন্টায় ৪০জনের মৃ’ত্যু
নিউজ ডেস্ক।। বাংলাদেশে নতুন করে ৩৮৬৮ জন করোনাভাইরাস আ’ক্রান্ত ব্যক্তি শ’নাক্ত হয়েছেন। আর গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আ’ক্রান্ত হয়ে বাংলাদেশে মা’রা গেছেন ৪০ জন।
প্রতিদিনের মতো শুক্রবার স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।
এ নিয়ে বাংলাদেশে কোভিড-১৯ আ’ক্রান্ত হয়ে মা’রা গেলেন ১৬৬১ জন। আর বাংলাদেশে মোট শ’নাক্ত হওয়া করোনাভাইরাস আ’ক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জনে।
নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৪৯৮টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা গেছে। এখন পর্যন্ত বাংলাদেশে মোট পরীক্ষা হয়েছে ৬ লাখ ৯৬ হাজার ৯৪১টি নমুনা।






