328544

কাঁপছে ভারত, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার নতুন সং’ক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক।। গত সপ্তাহে ১৫ হাজার, গত দু’তিন দিন ১৬ হাজার, শুক্রবার ১৭ হাজার। ভারতে এ ভাবেই প্রতিদিন বাড়ছে নতুন করে করোনাভাইরাসে আ’ক্রান্ত হওয়ার সংখ্যা। এই সং’ক্রমণ বৃদ্ধি উদ্বেগ বাড়াচ্ছে দেশটির চিকিৎসক থেকে বিশেষজ্ঞদের।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ২৯৬ জন নতুন করে সং’ক্রমিত হয়েছেন কোভিডে।

২৪ ঘণ্টায় সং’ক্রমণের নিরিখে যা সর্বাধিক। এক দিনে এত জনের সং’ক্রমণ এর আগে হয়নি ভারতে। এ নিয়ে ভারতে মোট আক্রা’ন্ত হলেন চার লক্ষ ৯০ হাজার ৪০১ জন। মহারাষ্ট্র, দিল্লি ও তামিলনাড়ু— দেশের মোট আক্রান্তের প্রায় ৬০ শতাংশই এই তিনটি রাজ্য থেকে। এ খবর দিয়েছে আনন্দবাজার পত্রিকা।

আনন্দবাজারের ঐ প্রতিবেদনে আরও বলা হয়েছে, আক্রান্তের পাশাপাশি করোনায় মৃ’ত্যুও বাড়াচ্ছে উদ্বেগ। দেশে মৃ’তের সংখ্যা শুক্রবার ১৫ হাজার ছাড়াল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় ৪০৭ জনের মৃ’ত্যু হয়েছে। এ নিয়ে এখনও পর্যন্ত দেশে ১৫ হাজার ৩০১ জনের মৃ’ত্যু হল করোনার কারণে। এর মধ্যে প্রায় সাত হাজার মৃ’ত্যু হয়েছে শুধু মহারাষ্ট্রেই। দিল্লিতেও বাড়তে বাড়তে সংখ্যাটা দাঁড়িয়েছে দু’হাজার ৪২৯-এ।

তৃতীয় স্থানে থাকা গুজরাতে মারা গিয়েছেন এক হাজার ৭৫৩ জন। বিগত কয়েক সপ্তাহে ধারাবাহিক ভাবে বেড়ে তামিলনাড়ুর মৃ’ত্যু সংখ্যা দাঁড়াল ৮৬৬-তে। এর পরই তালিকায় রয়েছে উত্তরপ্রদেশ (৬১১), পশ্চিমবঙ্গ (৬০৬) ও মধ্যপ্রদেশ (৫৪২)। এ ছাড়া শতাধিক মৃ’ত্যুর তালিকায় রয়েছে রাজস্থান (৩৭৯), তেলঙ্গানা (২৩০), হরিয়ানা (১৯৮), কর্নাটক (১৭০), অন্ধ্রপ্রদেশ (১৩৬) ও পঞ্জাব (১২০)।

আ’ক্রান্ত ও মৃ’ত্যু বাড়লেও রোজদিন সুস্থ হয়ে ওঠার সংখ্যাটাও স্বস্তি দিচ্ছে। এখন দেশে সুস্থ হয়ে ওঠা করোনা রোগীর সংখ্যা সক্রিয় করোনা আ’ক্রান্তের চেয়ে বেশি। মোট আ’ক্রান্তের অর্ধেকেরও বেশি সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৪০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট দু’লক্ষ ৮৫ হাজার ৬৩৭ জন দেশবাসী করোনার কবল থেকে মুক্ত হয়েছেন।

ad

পাঠকের মতামত