328492

এবার নতুন করে চীন-জাপান দ্বন্দ্ব

পূর্ব চীন সাগরে অবস্থিত বিরোধপূর্ণ দ্বীপপূঞ্জের মালিকানা নিয়ে জাপান ও চীনের মধ্যকার বিরোধ আবার দেখা দিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, দুই দেশ নতুন করে যেভাবে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে তাতে করে এশিয়ায় নতুন করে সামরিক ও রাজনৈতিক উত্তেজনা শুরু হতে পারে।

চীন ও জাপান পূর্ব চীন সাগরের কয়েকটি দ্বীপকে নিজেদের মনে করে। জাপানিরা এই দ্বীপগুলোকে সেনকাকু বলে ডাকে। তবে চীনাদের কাছে এগুলো তিয়াওইউ নামে পরিচিত। জাপানের ইশিগাকি শহরের একটি প্রশাসনিক অঞ্চল হচ্ছে টোনোশিরো। সেনকাকু দ্বীপগুলো এই অঞ্চলের অন্তর্গত। সম্প্রতি অঞ্চলটির নাম পরিবর্তন করে টোনোশিরো সেনকাকু করা হয়। কিন্তু ইশিগাকি শহর কর্তৃপক্ষের এই নাম পরিবর্তন সিদ্ধান্ত মেনে নিতে পারছে না চীন। বেইজিং এই ঘটনাকে চীনের সার্বভৌমত্বের প্রতি বড় চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করে জাপানের এমন পদক্ষেপকে অবৈধ বলে দাবি করছে। ইশিগাকির এক এলাকার নাম টোনোশিরো। ইশিগাকির এক এলাকা ও প্রশাসনিক অঞ্চলের নামও একই টোনোশিরো। ফলে এই বিভ্রান্তি দূর করতেই অঞ্চলটির নাম পরিবর্তন করে টোনোশিরো সেনকাকু করেছে জাপান। অক্টোবর থেকে এই নামের ব্যবহার শুরু হবে বলে টোকিও ঘোষণাও দিয়েছে।

ad

পাঠকের মতামত