একদিনে করোনায় নতুন শ’নাক্ত ৩৯৪৬, মৃ’ত্যু আরও ৩৯
নিউজ ডেস্ক।। দেশে একদিনে করোনাভাইরাস সং’ক্রমিত কোভিড-১৯ রোগী শ’নাক্ত হয়েছে ৩ হাজার ৯৪৬ জন। করোনায় ২৪ ঘণ্টায় মৃ’ত্যু হয়েছে আরও ৩৯ জনের এবং সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৮২৯ জন।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
বাংলাদেশে করোনাভাইরাসের সং’ক্রমণ প্রথম শ’নাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়ে প্রথম একজনের মৃ’ত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সং’ক্রমণ ও মৃ’ত্যুর সংখ্যা বেড়েছে।




