328203

ভারতে কোভিডে ২৪ ঘণ্টায় আরও ৪৬৫ জনের মৃ’ত্যু, শনাক্ত ১৫,৯৬৮

নিউজ ডেস্ক।। বুধবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানান। এখনও পর্যন্ত দেশে মোট ৪,৫৬,১৮৩ জন করোনা ভাইরাসে আ’ক্রান্ত হয়েছে এবং প্রা’ণ গেছে ১৪,৪৭৬ জনের । তবে ঘুরে দাঁড়ানোর সবরকম চেষ্টা করছেন দেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এনডিটিভি ও আনন্দবাজার

এখনও পর্যন্ত প্রায় ২.৫৮ লক্ষ রোগী সুস্থ হয়েছেন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৫৬.৭ শতাংশে। মহারাষ্ট্র, দিল্লি ও তামিলনাড়ু— দেশের মোট আ’ক্রান্তের প্রায় ৬০ শতাংশই এই তিনটি রাজ্য থেকে।

কোভিডে এর মধ্যে সাড়ে ছ’হাজারেরও বেশি মৃ’ত্যু হয়েছে শুধু মহারাষ্ট্রেই। দিল্লিতেও বাড়তে বাড়তে সংখ্যাটা দু’হাজার তিনশোর ঘরে ঠেকেছে। তৃতীয় স্থানে থাকা গুজরাতে মা’রা গিয়েছেন এক হাজার ৭১০ জন। তামিলনাড়ু (৮৩৩), উত্তরপ্রদেশ (৫৮৮), পশ্চিমবঙ্গ (৫৮০), মধ্যপ্রদেশ (৫২৫)-এ মৃত্যু সংখ্যা উল্লেখযোগ্য। এ ছাড়া শতাধিক মৃত্যুর তালিকায় রয়েছে রাজস্থান (৩৬৫), তেলঙ্গানা (২২০), হরিয়ানা (১৭৮), কর্নাটক (১৫০), অন্ধ্রপ্রদেশ (১১৯) ও পঞ্জাব (১০৫)-র মতো রাজ্যগুলি।

ad

পাঠকের মতামত