328250

বিয়ে করছেন কাজল!

বিনোদন ডেস্ক।।  মিষ্টি হাসি আর মায়াবী চেহারা দিয়ে জয় করে নিয়েছেন তার ভক্তদের মন। আর সঙ্গে তার দারুণ অভিনয় যেন উপরি পাওনা ভক্তদের কাছে। বলা হচ্ছে দক্ষিণ ভারতের তুমুল জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়ালের কথা।

এবার শোনা যাচ্ছে বিয়ে প্রস্তুতি নিচ্ছেন এ গুণী অভিনেত্রী। অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, অরঙ্গবাদের একজন স্বনামধন্য শিল্পপতিকে বিয়ে করছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, খুব শিগগির নিজের বিয়ের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন কাজল নিজেই।

এদিকে গত বছর অক্টোবরে একটি অনুষ্ঠানে হাজির হয়ে কাজল জানিয়েছিলেন, খুব শিগগির বিয়ে করতে চান তিনি।

আর তার মনের মানুষকে অবশ্যই পজেসিভ, যত্নশীল ও ধার্মিক হতে হবে। বর্তমানে কাজলের ঝুলিতে রয়েছে একাধিক সিনেমার কাজ।

চিরঞ্জীবীর সঙ্গে কোরাতালা শিবা পরিচালিত ‘আচার্য’ এবং কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান টু’ সিনেমায় দেখা যাবে তাকে।

ad

পাঠকের মতামত