আল্লাহর অশেষ রহমত ও আপনাদের সকলের দোয়ার আমি করোনামুক্ত: ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম
নিউজ ডেস্ক : একের পর এক আলোচিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম করোনামুক্ত হয়েছেন। বুধবার তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তার স্ত্রীও করোনামুক্ত হয়েছেন বলে জানান তিনি।
সারোয়ার আলম বলেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমত ও আপনাদের সকলের দোয়ার বদৌলতে কোভিড-১৯ থেকে মুক্তি পেলাম। কৃতজ্ঞতা আপনাদের সকলের প্রতি।’ এর আগে গত ৭ জুন সস্ত্রীক করোনায় আক্রা’ন্ত হয়েছিলেন সারোয়ার আলম।






