328277

৭০ বছরের বৃদ্ধাকে চাচি ডেকে আশ্রয় চেয়ে ধ’র্ষ’ণ!

নিউজ ডেস্ক।। বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ৭০ বছরের এক বৃদ্ধাকে ধ’র্ষ’ণের অ’ভিযো’গে মো. জাকির সিকদার (৩০) নামের এক যুবককে গ্রে’প্তা’র করেছে পুলিশ। পুলিশের হাত থেকে বাঁ’চার কথা বলে ওই বৃদ্ধাকে চাচি ডেকে তার ঘরে আশ্রয় নিয়েছিলেন জাকির।

আজ বুধবার দুপুরে গ্রে’প্তা’র জাকির সিকদারকে আ’দালতে’র মাধ্যমে কা’রাগা’রে পাঠানো হয়। পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষার জন্য ভুক্তভোগীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

গত সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার উত্তর আগরপুর গ্রামে ঘটনাটি ঘটে। গতকাল মঙ্গলবার ভুক্তভোগীর ছেলে বাবুগঞ্জ থানায় বাদী হয়ে একটি মা’ম’লা দায়ের করেন।

গ্রে’প্তা’র জাকিরের বাবার নাম মো. খালেক সিকদার। তারা আগরপুর গ্রামেই বসবাস করেন। বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

মা’মলা’র বরাত দিয়ে ওসি জানান, বৃদ্ধা বাড়িতে একা থাকেন। প্রায় সময়ই জাকির ও তার সহযোগীরা ভুক্তভোগীর বাড়ির পাশে একটি টিনের ছাপড়ায় বসে জুয়া খেলত। সেখানে বসেই বিভিন্ন ধরনের নে’শা করত তারা। কয়েক দিন আগে এক রাতে জাকির সিকদার নে’শা করে চিৎকার শুরু করে। এতে বৃদ্ধার ঘুমের ব্যাঘাত ঘটে। বৃদ্ধা ঘর থেকে বের হয়ে জাকির ও অন্য জুয়াড়িদের ব’কাঝ’কা করেন এবং পরবর্তীতে সেখানে নে’শা ও জুয়ার আসর বসালে পুলিশে অ’ভিযো’গ করার কথা বলেন।

ওই ঘটনার জে’রে সোমবার রাত ১০টার দিকে বাড়ির সামনে এসে বৃদ্ধাকে চাচি বলে সম্বোধন করে বাইরে আসতে বলে জাকির। এ সময় ঘরে একাই ছিলেন ওই বৃদ্ধা। দরজা খুলে বৃদ্ধা বাইরে এলে নে’শা করে চিৎকার করার জন্য জাকির তার কাছে ক্ষ’মা চায়। পুলিশ তাকে ধাওয়া করছে বলে মি’থ্যা অজুহাত দেখিয়ে রাতে বৃদ্ধার বাড়িতে থাকতে চায় সে।

ওসি মিজানুর জানান, জাকিরের কথায় বিশ্বাস করে ওই রাতে তাকে নিজের ঘরের পাশে একটি ঘরে থাকতে দেন বৃদ্ধা। রাত ২টার দিকে জাকির ওই নারীর ঘরে এসে গলায় ধা’রাল অ’স্ত্র ঠে’কিয়ে ধ’র্ষ’ণ করে। এ ঘটনায় ভুক্তভোগী অসুস্থ হয়ে পড়লে জাকির পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা বৃদ্ধাকে উ’দ্ধার করে আগরপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যান।

প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে পরে বৃদ্ধার ছেলে মঙ্গলবার ঢাকা থেকে বাড়িতে আসেন এবং বাবুগঞ্জ থানায় মা’ম’লা করেন। মঙ্গলবার রাতে পুলিশ অ’ভিযা’ন চালিয়ে জাকির সিকদারকে গ্রে’প্তা’র করে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগ থেকে ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান বাবুগঞ্জ থানার ওসি মিজানুর।

ad

পাঠকের মতামত