328209

একদিনে আরও ৩৪৬২ জনের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক।। দেশে উদ্বেগজনক হারে বাড়ছে প্রা’ণঘাতী করোনাভাইরাসের সং’ক্রমণ। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আ’ক্রান্ত হিসেবে শ’নাক্ত হয়েছেন আরও তিন হাজার ৪৬২ জন। এতে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল এক লাখ ২২ হাজার ৬৬০ জনে। আ’ক্রান্তদের মধ্যে মা’রা গেছেন আরও ৩৭ জন। এ নিয়ে করোনায় মোট মৃ’তের সংখ্যা দাঁড়াল এক হাজার ৫৮২ জনে।

বুধবার (২৪ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা সুলতানা।

গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানো করোনাভাইরাস গোটা বিশ্বকে বি’পর্যস্ত করে দিয়েছে। বিশ্বজুড়ে এখন পর্যন্ত এ ভাইরাসে আ’ক্রান্তের সংখ্যা ৯৩ লাখ ৬৯ হাজার ছাড়িয়েছে। মৃ’তের সংখ্যা চার লাখ ৮০ হাজারের বেশি। তবে ৫০ লাখ ৬০ হাজারের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ।

ad

পাঠকের মতামত