১০ মাসের শিশুকে অ’পহরণ! ৫ ঘণ্টা পর উদ্ধার
নিউজ ডেস্ক।। মুন্সীগঞ্জের শ্রীনগরে ১০ মাসের এক শিশুকে অ’পহরণের ৫ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। এর আগে অ’পহরণকারীরা শিশুটির বাবার কাছে মুক্তিপণ দাবী করে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে পুলিশ দামলা এলাকা থেকে অ’পহৃত শিশুটিকে উদ্ধার করে এবং ৪ অ’পহরণকারীকে আ’টক করে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে উপজেলার মথুরাপাড়া থেকে একই পরিবারের মধু মন্ডল (৫০), তার স্ত্রী মনখুশি মন্ডল (৪০), ছেলে সাগর মন্ডল (২০) ও সৈকত মন্ডল (১৮) ফুলকুচি গ্রামে তাদের পুরাতণ বাড়িতে আসে। বেলা ১১টার দিকে সাগর ও সৈকত মন্ডল মিলে কৌশলে প্রতিবেশী সজিব মন্ডলের ১০ মাসের শিশু রিজু মন্ডলকে নিয়ে পালিয়ে আসে। পরে ফোনে ২ লাখ টাকা মুক্তিপণ দাবী করে।
সজিব মন্ডল ছেলেকে ফিরে পাওয়ার জন্য তাতে রাজি হয়। অপহরণকারীরা সুযোগ বুঝে মুক্তিপণের অর্থ আরো ৩ লাখ টাকা বাড়িয়ে ৫ লাখ টাকা দাবী করে। পুলিশের পরামর্শে সবিজ মন্ডল তাতেও রাজি হয়। পরে বিকাল ৪টার দিকে অপহরণকারীরা মুক্তিপণের টাকা নিতে শিশুটিকে নিয়ে দামলা এলাকায় হাজির হয়।
এ সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা শ্রীনগর থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে এবং অপহরণকারী দুই ভাই সাগর ও সৈকত মন্ডলকে আটক করে। পরে তাদের বাবা ও মাকেও আটক করা হয়। শিশুটিকে ফিরে পেয়ে তার বাবা-মা আবেগ আপ্লুত হয়ে পরে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেদায়াতুল ইসলাম ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অ’পহরণকারীদের বি’রুদ্ধে মা’মলার প্রস্তুতি চলছে। উৎস: কালের কণ্ঠ।






