স্ত্রী-শাশুড়িকে খু’ন করে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ন্টটের আত্মহ’ত্যা
ডেস্ক রিপোর্ট।। ভারতের বেঙ্গালুরুতে স্ত্রীকে খু” করে বিমানে কলকাতা এসে শাশুড়িকে হ’ত্যা করেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অমিত আগরওয়াল (৪২)। এর পর তিনি আত্মহ’ত্যা করেন।
সোমবার বিকালে ঘটনাটি ঘটেছে কলকাতার ফুলবাগান থানা এলাকার একটি অভিজাত আবাসিক এলাকায়। খবর আনন্দবাজার পত্রিকার।
পুলিশ জানিয়েছে, নি’হত শাশুড়ির নাম ললিতা ঢনঢনিয়া (৬০)। স্ত্রী শিল্পীর সঙ্গে বিবাহবিচ্ছেদ মা’মলা চলছিল অমিতের। বেঙ্গালুরুতে থাকতেন শিল্পী।
শাশুড়িকে খু’ন করার আগে স্ত্রীকেও খু’ন করে আসেন অমিত। ফ্ল্যাট থেকে উ’দ্ধার হওয়া তার সুইসাইড নোট থেকে বিষয়টি জানতে পেরেছে পুলিশ।
বেঙ্গালুরু পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি নিশ্চিত করেন। সেখানে একটি ফ্ল্যাটে শিল্পীর ম’রদেহ উ’দ্ধার হয়েছে।
বেঙ্গালুরু পুলিশের ধারণা, গলা টিপে খু’ন করা হয়েছে শিল্পী আগরওয়ালকে। তারা জানান, সোমবার সন্ধ্যায় যখন শিল্পীর ফ্ল্যাট থেকে তার লা’শ উদ্ধার করা হয়, তখন পচন ধরতে শুরু করে দিয়েছিল। পচনের ধরন দেখে প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে খু’ন করা হয়েছে শিল্পীকে।
প্রাথমিকভাবে জানা গেছে, শিল্পী ও অমিত দুজনেই পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তারা বেঙ্গালুরুতে থাকতেন। কলকাতার ফুলবাগানে শ্বশুরবাড়িতে অমিত অন্তত চার রাউন্ড গু’লি চালিয়েছে।
পুলিশ জানিয়েছে, অমিতের শ্বশুর সুভাষ ঢনঢনিয়া পেশায় একজন ব্যবসায়ী। তিনি ফুলবাগানের রামকৃষ্ণ সমাধি রোডের অভিজাত রামেশ্বরম আবাসিক এলাকায় থাকেন। তিনতলায় তার ফ্ল্যাট।
সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে অমিত হঠাৎ করে হাজির হন শ্বশুরের ফ্ল্যাটে। প্রাথমিকভাবে জানা গেছে, সম্পত্তিসং’ক্রান্ত কোনো বিষয় নিয়ে অমিতের সঙ্গে বচসা শুরু হয় ৭০ বছরের সুভাষের।
সেই বচসা থামানোর চেষ্টা করেন সুভাষের স্ত্রী ললিতা। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, সেই বচসার মধ্যেই হঠাৎ ললিতাকে লক্ষ্য করে গু’লি চালান অমিত। খুব কাছ থেকে গু’লি করা হয় ললিতাকে।
গু’লিবিদ্ধ হয়ে মেঝেতে পড়ে যান ললিতা। এ সময় প্রাণ বাঁ’চাতে ফ্ল্যাট থেকে বেরিয়ে যান সুভাষ। তিনি বাইরে থেকে ফ্ল্যাটের দরজা বন্ধ করে দিয়ে এক প্রতিবেশীর ফ্ল্যাটে আশ্রয় নেন।
ওই প্রতিবেশীর ফ্ল্যাট থেকেই ফুলবাগান থানায় ফোন করেন সুভাষ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফ্ল্যাটের দরজা খুলে দেখে, ভেতরে র’ক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ললিতা এবং কিছুটা দূরে অমিত।
প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা– যে পিস্তল দিয়ে শাশুড়িকে খু’ন করেছেন, সেই পিস্তল দিয়েই আ’ত্মহ’ত্যা করেছেন অমিত।
ওই ঘর থেকে একটি সুইসাইড নোটও উ’দ্ধার করেছে পুলিশ। তা থেকে জানা যায়, বেঙ্গালুরু গিয়ে স্ত্রীকেও খু’ন করে এসেছেন অমিত।
পুলিশ জানায়, অমিতের সঙ্গে তার স্ত্রী শিল্পীর প্রায় দুবছর ধরে কোনো সম্পর্ক নেই। বিবাহবি’চ্ছেদের মা’মলা চলছে।
সুভাষের ছেলে অন্য রাজ্যে চাকরি করেন। তাকে খবর দেয়া হয়েছে। ঘটনার তদন্ত করছেন ফুলবাগান থানার ওসি এবং কলকাতা গোয়েন্দা পুলিশের হোমিসাইড শাখার গোয়েন্দারা।




