যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ গ্রিনকার্ড স্থগিত করলেন ট্রাম্প
ডেস্ক রিপোর্ট।। করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে ১ লাখ ৭০ হাজার বিদেশি কর্মপ্রার্থীদের ভিসা এবং গ্রিনকার্ড স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। চলতি বছরের শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (২২ জুন) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। ডোনাল্ড ট্রাম্প জানান, এই পদক্ষেপের ফলে মহামারির কারণে বেকার হয়ে পড়া এবং অর্থনৈতিকভাবে ক্ষ’তিগ্রস্ত যুক্তরাষ্ট্রের নাগরিকদের কর্মসংস্থান সৃষ্টি করবে।
দেশটিতে চার ধরনের ভিসা বন্ধের সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন। সেগুলো হচ্ছে- এইচ১বি, এইচ ৪, এল১ এবং জি১ ভিসা। এছাড়া ভবিষ্যতে এইচ১বির ক্ষেত্রে লটারির চেয়ে যোগ্যতা মানে জোর দিতে বলা হয়েছে।
মার্কিন অভিবাসন দফতরের পরিসংখ্যান জানায়, ২০১৯ অর্থবর্ষে ১ লাখ ৩৩ হাজার বিদেশিকে এইচ১বি ভিসার অনুমোদন দেয়া হয়েছিল। এর বেশিরভাগই ভারত ও চীনের দক্ষ তথ্যপ্রযুক্তি কর্মী। এবার ভিসা ও গ্রিনকার্ডপ্রত্যাশী ছিলেন এক লাখ ৭০ হাজার। এদিকে ট্রাম্পের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা শুরু হয়েছে। করোনাভাইরাসের মহামারিকে অ’স্ত্র হিসেবে ব্যবহার করে ট্রাম্প অভিবাসী আ’ইন কঠিন করে তুলছে বলে মত বিশেষজ্ঞদের।
বিবিসির খবরে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্তের ফলে দেশটিতে উচ্চ দক্ষতার বিদেশি প্রযুক্তিকর্মী, শীর্ষ নির্বাহী, কৃষি খাতের সহায়ক কর্মী ও গৃহকর্মীরা ক্ষ’তিগ্রস্ত হবেন।




