328095

পুরুষরা স’তর্ক থাকবেন বেশি

নিউজ ডেস্ক।। করোনাভাইরাস প্রসঙ্গে পুরুষদের অনুরোধ করে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেছেন, পুরুষরা স’তর্ক থাকবেন বেশি। যেন আরও বেশি সচেতন হন, স’তর্ক থাকেন। যে স্বাস্থ্যবিধি মানতে বলি, সেগুলো মানবেন।

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সং’ক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে তিনি এ কথা বলেন।

ডা. নাসিমা সুলতানা বলেন, পুরুষরা পূর্ব থেকেই অসংক্রামক ব্যাধিতে আ’ক্রান্ত হন বেশি। হাইপারটেনশন, ডায়াবেটিস, ম্যালাইটাস, ক্রনিক রিনাল ডিজিজ ইত্যাদি ছাড়া পেশাগত অকুপেশনাল এক্সপোজার পুরুষদের বেশি; এজন্য ঝুঁ’কিও বেশি।

তিনি বলেন, পুরুষরা স্মোকিং, অ্যালকোহল বেশি নেয়ার ফলে এবং সোশ্যাল আইসোলেশন কম থাকায় আ’ক্রান্ত হন বেশি। অন্যদিকে নারীরা সুবিধা পাচ্ছেন, কারণ তাদের ডাবল এক্স ক্রোমোজোমের জন্য নারীদের জিনগতভাবে বেশি ইমিউন থাকে।

এ বিষয়ে ৪ মে গ্লোবাল হেলথ রিপোর্ট থেকে সায়েন্স ডিরেক্ট ডটকমে জারিমা শর্মা ও এরিন ডি মাইকোস ফিচার প্রকাশ করেছেন বলেও তিনি জানান।

বুলেটিনে বলা হয়, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩ জন। এনিয়ে মোট মা’রা গেলেন ১,৫৪৫ জন। এছাড়া একই সময়ে আরও ৩,৪১২ জন করোনাভাইরাসে সং’ক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শ’নাক্তের সংখ্যা দাঁড়াল ১,১৯,১৯৮ জন।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সং’ক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়ে প্রথম একজনের মৃ’ত্যু হয়।

ad

পাঠকের মতামত