বোনের জানাজায় যেতে পারলেন না আকরাম খান
নিউজ ডেস্ক।। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির চেয়ারম্যান ও সাবেক অধিনায়ক আকরাম খানের বোন মারা গেছেন।
অসুস্থ অবস্থায় হার্ট অ্যাটাক করে মঙ্গলবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
করোনার কারণে বোনের জানাজায় অংশ নিতে পারেন নি আকরাম খান। তামিম ইকবার ও নাফিজ ইকবালের ফুফু সাজেদা আলীর পায়ের সমস্যায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কয়েক দিন আগে তার পায়ে জটিল অ’স্ত্রোপচার করা হয়।
করোনার কারণে বোনকে শেষবারের মত দেখতেও পারেন নি আকরাম খান। পরিবারের সাথে বর্তমানে তিনি চট্টগ্রামে অবস্থান করছেন। বোনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।






