328078

একদিনে করোনায় আরও ৪৩ জনের মৃ’ত্যু, শনাক্ত হয়েছে ৩ হাজার ৪১২ জন

নিউজ ডেস্ক।। দেশে করোনাভাইরাস সং’ক্রমিত কোভিড-১৯ রোগে একদিনে আরও ৪৩ জনের মৃ’ত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শ’নাক্ত হয়েছে ৩ হাজার ৪১২ জন এবং সুস্থ হয়ে উঠেছে ৮৮০ জন।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় ৬৫টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ হয়েছে ১৭ হাজার ৫৬৩টি। আর পূর্বের নমুনাসহ পরীক্ষা হয়েছে ১৬ হাজার ২৯২টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬ লাখ ৪৪ হাজার ১১টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৩ হাজার ৪১২ জন। এ পর্যন্ত শনাক্ত ১ লাখ ১৯ হাজার ১৯৮ জন। শ’নাক্তের হার ২০ দশমিক ৯৪ শতাংশ।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৮৮০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৪৭ হাজার ৬৩৫ জন। শ’নাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৯ দশমিক ৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃ’ত্যুবরণ করেছে ৪৩ জন। এ পর্যন্ত মৃ’ত্যু দাঁড়ালো ১ হাজার ৫৪৫ জন। শ’নাক্ত বিবেচনায় মৃ’ত্যুর হার ১ দশমিক ৩০ শতাংশ। মৃ’ত্যু বিশ্লেষণে পুরুষ ৩৮ জন এবং নারী ৫ জন।’

বয়স বিশ্লেষণে করে তিনি বলেন, ‘১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছর ১ জন, ৪১ থেকে ৫০ বছর ৬ জন, ৫১ থেকে ৬০ বছর ১৮ জন, ৬১ থেকে ৭০ বছর ১০ জন, ৭১ থেকে ৮০ বছর ৫ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন মা’রা গেছে।’

‘তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৫ জন, রাজশাহী বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ২ জন, বরিশাল বিভাগে ১ জন, সিলেট বিভাগে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ২ জন মৃ’ত্যুবরণ করেছে। তাদের মধ্যে হাসপাতালে ৩০ জন, বাসায় ১২ জন এবং মৃ’ত অবস্থায় ১ জন হাসপাতালে এসেছে’ বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক।

বাংলাদেশে করোনাভাইরাসের সং’ক্রমণ প্রথম শ’নাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃ’ত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সং’ক্রমণ ও মৃ’ত্যুর সংখ্যা বেড়েছে।

ad

পাঠকের মতামত