বাড়িওয়ালা ভাড়াটিয়া দুপক্ষই ভাড়া সং’কটে, ঢাকায় ভাড়া দিতেই পারেনি ৬০ শতাংশ ভাড়াটিয়া
নিউজ ডেস্ক।। করোনা পরিস্থিতিতে ৬৬ দিন সাধারণ ছুটি আর বেতন বন্ধ । ভাড়াটিয়া পরিষদের হিসেব মতে এপর্যন্ত ঢাকা ছেড়েছেন ৫০ হাজার ভাড়াটিয়া।
বাংলাদেশ অর্থনীতি সমিতি বলছে, সাধারণ ছুটির ৬৬ দিনে ছাঁটাই, প্রতিষ্ঠান বন্ধ এবং কর্মহীনতা এসব কারণে দেশে চাকরি হারিয়েছেন প্রায় তিন কোটি ৬০ লাখ মানুষ।
ভাড়াটিয়া পরিষদের সভাপতির দাবী,এপ্রিল, মে, জুন তিন মাস যাদের সামর্থ্য নেই তাদের বাড়ি ভাড়া মওকুফ করা । এমনকি গ্যাস, বিদ্যুৎ, পানির বিল ও হোল্ডিং ট্যাক্স মওকুফ করা। তিনি বলেন, করোনায় এবার বিপাকে বাড়িওয়ালারাও। তার মতে এই পরিস্থিতি আরো খারাপ হবে।
ব্র্যাকের পরিচালক কে এ এম মোরশেদ বলেন, অনেকের চাকরি আছে কিন্তু বেতন নাই। আর এই সব কিছুর প্রভাব পড়েছে ভাড়ার উপর নির্ভরশীল থাকা বাড়ির মালিকদের আয়ে।
ব্র্যাকের আরেক গবেষণায় বলছে সারা দেশে আয় কমেছে ৯৩ শতাংশ মানুষের। যার মধ্যে রয়েছেন বাড়িওয়ালারা। তিন মাসে বাধ্য হয়েই কমাতে হয়েছে বাসা ভাড়া। অনেক ভাড়াটিয়ারা বাসা ভাড়া না দিয়েই গ্রামে চলে গেছেন।অনৈক ফাঁকা বাড়ির জন্য নতুন ভাড়াটিয়া পাওয়া যাচ্ছে না। আমাদের সময়.কম।






