328121

এবার একহাজারের কম মানুষ হজ করতে পারবেন, বিশ্বের কোনো দেশের অংশ নেওয়ার সুযোগ নেই

ডেস্ক রিপোর্ট।। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ সোমবার পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনকে টেলিফোনে বলেন, বিশ্বের মুসলিম দেশ এবং যেসব মুসলিম দেশের নাগরিক সৌদি আরবে অবস্থান করছেন, তারাই এ সুযোগ পাবেন।

কোভিড-১৯ পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে বলেন, এ বছর প্রথাগতভাবে হজ হবে না। এ সিদ্ধান্তকে অত্যন্ত ‘বুদ্ধিদীপ্ত’ হিসেবে অভিহিত করেন আব্দুল মোমেন।

এর অঅগে সৌদি আরবে বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর মো. মাকসুদুর রহমান বলেন, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় আমাদের অফিসিয়ালি জানিয়েছে। ফলে তাদের এ সিদ্ধান্তের কারণে বাংলাদেশ তেকে কেউ আর হজে যেতে পারছেন না।

টাইমস অব ইন্ডিয়া বলছে, নিয়মিত হজ না হলে ১৫’শ কোটি ডলার আয় বঞ্চিত হবে সৌদি আরব। যা সৌদি আরবের তেল বর্হির্ভূত জিডিপি’র ২০ ও মোট জিডিপি’র ৭ শতাংশ।

সৌদি সরকার এ আয় ২০২২ সাল নাগাদ দেড়’শ বিলিয়ন অর্থাৎ ১৫ হাজার কোটি ডলারে উন্নীত করতে মক্কায় বেশ কিছু পাঁচতারকা হোটেল নির্মাণ করে, এসব হোটেলের একটি সুইটে এক রাতের ভাড়া ৫ হাজার ৮৮০ ডলার।

গত ২৫ বছরে ৫৪ মিলিয়ন মানুষ হজ করেছে। উমরা পালন করেছে দ্বিগুণেরও বেশি, গত বছর এ সংখ্যা ছিল ৬৭ লাখ।

হজের মাধ্যমে সৌদি অর্থনীতি সরাসরি উপকৃত হওয়া ছাড়াও দেশটির পর্যটন শিল্পে অন্তত ৫ লাখ মানুষ হজ ও উমরা থেকে জীবীকা নির্বাহ করে।

ad

পাঠকের মতামত