সিগারেটের দাম বেশি নেয়ায় পুলিশের অভিযান
নিউজ ডেস্ক।। রাজধানীর ধানমন্ডি-২৭, শংকর ও মোহাম্মদপুর এ বিভিন্ন এলাকায় অতিরিক্ত দামে বেনসন এবং গোল্ডলিফ সিগারেট বিক্রি করায় দোকানীকে পুলিশের হুঁ’শিয়ারী প্রদান করা হয়েছে।
সোমবার (২২ জুন) সকালে ধানমন্ডি-২৭, শংকর ও মোহাম্মদপুর এ বিভিন্ন এলাকায় দোকানে এ হুঁ’শিয়ারি প্রদান করা হয়।
২০২০-২০২১ অর্থ বৎসরের বাজেটে প্রতি বছরের ন্যায় সিগারেটের শলাকা মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা হলেও ধানমন্ডি-২৭ এর বিভিন্ন জায়গায় কিছু অসাধু ব্যবসায়ী বাড়তি দামে সিগারেট বিক্রি করে যাচ্ছিল।
ভোক্তাদের অ’ভিযোগের ভিত্তিতে স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনী অ’ভিযানের মাধ্যমে এর সত্যতা খুঁজে পায়। বেনসন ও গোল্ডলিফ প্রতি শলাকা নির্ধারিত দামের থেকে ১ টাকা বেশি বিক্রি হচ্ছিল।
এ ঘটনায় পুলিশ কঠিন হুঁ’শিয়ারি প্রদানের মাধ্যমে দোকানদারদেরকে স’তর্ক করেন। ভবিষ্যতে এমন অ’’ভিযোগ কেউ করবে না বলে দোকানীরা অঙ্গীকার করেন।






