327885

তুই অনেক বড় ব্যবসায়ী ৫ কোটি টাকা দে!

নিউজ ডেস্ক।। ঢাকার কেরানীগঞ্জে অ’পহরণের এক দিন পরে মো. নুর আলম (৩৮) নামে এক ব্যবসায়ীকে উ’দ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কালিগঞ্জ অলিনগর এলাকায়। তবে এ ঘটনায় কাউকে গ্রে’প্তার করা সম্ভব হয়নি।

অ’পহৃত ব্যবসায়ীর ভাই নজিবুল ইসলাম জানান, আমার ভাই ইনপোর্ট এক্সপোর্টের ব্যবসা করে। ঢাকার উত্তরা রাজউক মার্কেটে স্বাধীন ইলেকট্রনিক্স নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে। বছর খানেক আগে সে কেরানীগঞ্জে তাবলীগ জামাতে আসে। সেখানে মো. জাকির হোসেন (৪৮) নামে এক ভদ্র লোকের সঙ্গে তার পরিচয় হয়। এরপরে তাদের প্রায়ই যোগাযোগ হতো।

কয়েকদিন আগে জাকির আমার ভাই নুর আলমকে ফোন দেয় এবং চায়না থেকে মাস্ক ইমপোর্ট করতে চায় বলে আমার ভাইকে প্রস্তাব দিয়ে তার সঙ্গে সরাসরি দেখা করতে বলে। আমার ভাই তখন আমাদের গ্রামের বাড়ি ফরিদপুর জেলায় অবস্থান করছিল। ভাই গ্রাম থেকে শনিবার সরাসরি জাকিরের ঠিকানা মতো পৌঁছালে জাকির তার সহযোগী মো. আমির (৫২), মো. জুম্মনসহ (৩৩) বেশ কয়েকজন আমার ভাইকে আটকিয়ে ফেলে।

তাকে কালিগঞ্জ অলিনগর এলাকার একটি ভবনের ৭ তলার একটি রুমে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করে। পরে তারা ভাইকে বলেন, তুই অনেক বড় ব্যবসায়ী ৫ কোটি টাকা আমাদের দে, নাইলে তোকে ছাড়া যাবে না। আমার ভাই অনেক অনুনয় বিনয় করে কান্নাকাটি করতে থাকে। তাদের পায়ে ধরলে তারা বলে অন্তত ১ কোটি টাকা দাবি করে বাড়িতে ফোন দিতে বলেন। পরে অ’পহরণকারীরা আমার ভাইকে অনেক মা’রধর করে এবং সঙ্গে থাকা নগদ অর্থ, মোবাইল, প্রয়োজনীয় কাগজপত্র সব ছিনিয়ে নিয়ে যায়।

এরপর তারা আমাকে আমার ভাইয়ের নম্বর দিয়ে ফোন দেয় এবং বলে তোর ভাই আমাদের হেফাজতে আছে ১ কোটি টাকা মুক্তিপণ না দিলে তাকে ছাড়বে না। থানা পুলিশে জানালে তারা আমার ভাইকে মেরে ফেলবে বলে জানায়। পরে আমি কয়েকজন সাংবাদিকের সহযোগীতা নিয়ে বিষয়টি পুলিশকে অবগত করি।

রবিবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ বিষয়টি জানার সঙ্গে সঙ্গে প্রযুক্তির ব্যবহার করে আমার ভাইয়ের সর্বশেষ অবস্থান নির্ণয় করে। পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কালিগঞ্জ অলিনগর এলাকায় একটি ভবনের ৭ তলায় একটি রুম থেকে আমার ভাইকে আহত অবস্থায় উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অ’পহরণকারীরা ঘটনাস্থল থেকে আগেই পালিয়ে যায়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজামান জানান, ব্যবসায়ী অপহরণের এক দিন পরেই প্রযুক্তির সহায়তায় তাকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অ’পহরণ মা’মলা দায়ের করা হয়েছে। আ’সামিরা পলাতক রয়েছে। তাদেরকে দ্রুত গ্রে’প্তারের চেষ্টা করা হচ্ছে।

 

ad

পাঠকের মতামত