327961

জ’ঙ্গি হা’মলার শঙ্কায় দিল্লিতে হাইঅ্যালার্ট জারি

নিউজ ডেস্ক।। চীনের সঙ্গে উ’ত্তেজনার মধ্যেই রাজধানী দিল্লিতে হাইঅ্যালার্ট জারি করেছে ভারত। রাজধানীতে জ’ঙ্গি হা’মলা হতে পারে দেশটির কেন্দ্রীয় গো’য়েন্দা কর্মকর্তাদের এমন সত’র্কবার্তার পরই এ অ্যা’লার্ট জারি করা হলো।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, জম্মু-কাশ্মীর থেকে সড়কপথে দিল্লিতে জ’ঙ্গিরা প্রবেশ করেছে। আরও কয়েকজন ঢোকার চেষ্টা চালাচ্ছে। বাস, ট্যাক্সি বা ট্রাকে করে এসব জ’ঙ্গি দিল্লিতে এসেছে। ফলে যে কোনো মুহূর্তে দিল্লিতে বড়সড় নাশকতার আ’শঙ্কা রয়েছে। এমন তথ্য পাওয়ার পরই দিল্লিতে কড়া সত’র্কতা জারি হয়েছে।

দিল্লি পুলিশসূত্র জানিয়েছে, ক্রা’ইম ব্রাঞ্চ ও স্পেশাল সেলকে বিশেষভাবে স’তর্ক করা হয়েছে। রাজ্যের ১৫ জেলাতেই পাঠানো হয়েছে চূড়ান্ত স’তর্কতার বার্তা। দিল্লি শহরের সব বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও বাজার এলাকায় চূড়ান্ত স’তর্কতা জারি হয়েছে। শহরের সব হোটেল, মোটেল ও বাসস্ট্যান্ডে তল্লাশি চালাচ্ছেন গো’য়েন্দারা।

এছাড়া রাজধানীতে প্রবেশের সব পয়েন্টে চেক পোস্ট বসিয়েছে পুলিশ। এসব জায়গায় গাড়ি থামিয়ে তল্লাশি করা হচ্ছে। বিশেষ করে কাশ্মীরের নম্বর প্লেটের গাড়িগুলোতে ব্যাপক তল্লাশি করছে পুলিশ। উৎস: সময়টিভি।

ad

পাঠকের মতামত