সাকিবকে স্ত্রী শিশির, তোমার প্রশংসা করার কোন শব্দ খুঁজে পাই না
নিজস্ব প্রতিবেদক : বিশ্বজুড়ে প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্ব বাবা দিবস হিসেবে পালিত হয়। আজও তেমনটি হচ্ছে।
বাবা দিবসে সাকিব আল হাসান ও তার দুই কন্যার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আপলোড করে একটি স্ট্যাটাস দিয়েছেন তারই স্ত্রী উম্মে আহমেদ শিশির।
[৩] শিশির লিখেছেন, পৃথিবীর সেরা বাবাকে, বাবা দিবসের শুভেচ্ছা। সন্তানদের সবসময় সময় দিতে তোমার যে প্রাণশক্তি-ইচ্ছা তা অবিশ্বাস্য। তাদের রাত জেগে খাওয়ানো, খেলাধুলা ও পড়ানোয় তোমার চেষ্টা অসম্ভব রকম।
এছাড়া সব ধরনের চাপ থেকে আমাকে মুক্ত রেখে, সময় দেওয়া। এজন্য তোমার প্রশংসা করতে গিয়ে কোন শব্দ খুঁজে পাই না। আমরা তোমাকে ভালোবাসি। পরিবারের সাথে বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন সাকিব। – ইনস্টাগ্রাম থেকে






