327807

যুক্তরাষ্ট্রকে ধ্বং’স করে দেবে উত্তর কোরিয়া

ডেস্ক রিপোর্ট।। কোরীয় উপদ্বীপে যে কোনো ধরনের উস্কানিমূলক আ’চরণের বিষয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁ’শিয়ার করে দিয়েছে উত্তর কোরিয়া। দেশটি বলেছে, কোরীয় উপদ্বীপে যুদ্ধের আগুন জ্বালাতে চাইলে পারমাণবিক অ’স্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রকে ধ্বং’স করা হবে।

রাশিয়ার রাজধানী মস্কোয় উত্তর কোরিয়ার দূতাবাস এক বিবৃতিতে এ হু’মকি দিয়েছে। ইরানের বার্তা সংস্থা ফার্স এ তথ্য জানিয়েছে।

উত্তর কোরিয়ার কাছে পরমাণু অ’স্ত্রের পাশাপাশি যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে আ’ঘাত হানার মতো আন্তঃমহাদেশীয় ক্ষে’পণাস্ত্র রয়েছে বলে দাবি করে আসছে দেশটি।

মস্কোয় উত্তর কোরিয়ার দূতাবাস বলেছে, দেশটির হাতে এমন সব পারমাণবিক ক্ষে’পণাস্ত্র রয়েছে, যা দিয়ে যে কোনো সময় যে কাউকে পাকড়াও করা যায়। বিবৃতিতে আরও বলা হয়, যে কেউ উত্তর কোরিয়াকে হু’মকি দেবে, এই ক্ষে’পণাস্ত্রগুলো নিক্ষেপ করে তাকে ধ্বং’স করে দেয়া হবে।

কোরীয় উপদ্বীপে মার্কিন সেনা উপস্থিতি এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে মার্কিন সেনাদের যৌথ সামরিক মহড়ার ঘোরবি’রোধী উত্তর কোরিয়া। বারবার এ নিয়ে যুক্তরাষ্ট্রকে হু’ঙ্কার দিয়ে আসছেন কিম জং উন।

তিনি মনে করেন, এ ধরনের মহড়া কোরীয় উপদ্বীপে আবারও যু’দ্ধ বাধানোর পাঁয়তারা।

ad

পাঠকের মতামত