327783

শিল্পমন্ত্রী সেজে প্র’তারণা, গাইবান্ধায় প্রতারক গ্রে’ফতার

নিউজ ডেস্ক।। শিল্পমন্ত্রীর পরিচয় দিয়ে ডিআইজি, জেলা প্রশাসক ও বিভিন্ন জেলার পুলিশ সুপারকে ফোন করে প্রতারণার অভিযোগে নাসির উদ্দিন (২৮) নামে এক প্র’তারককে গ্রে’ফতার করেছে পুলিশ।

রোববার (২১ জুন) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এ তথ্য জানান গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।

শনিবার রাতে অভিযান চালিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে তাকে গ্রে’ফতার করে পুলিশ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রে’ফতারকৃত নাসির উদ্দিনের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় হাফ ডজন মা’ম’লা রয়েছে। সে বিভিন্ন সময়ে শিল্পমন্ত্রীর পরিচয় দিয়ে কন্ঠ নকল করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের ফোন দিয়ে বদলি ও নিয়োগ সং’ক্রান্ত বিষয়ে তদবির করত।

সম্প্রতি রংপুর রেঞ্জের ডিআইজিকে ফোন দিয়ে এক পুলিশ সদস্যের বদলির বিষয়ে কথা বললে তার সন্দেহ হয়। তার ফোন নাম্বার ট্র্যাকিং করে তথ্য-উপাত্ত সংগ্রহ করে পুলিশ নিশ্চিত হয় সে একজন পেশাদার প্র’তারক।

পরে অ’ভিযান চালিয়ে সুন্দরগঞ্জ থেকে তাকে গ্রে’ফতার করা হয়। এ ব্যাপারে তার বি’রুদ্ধে প্র’তারণার দায়ে মামলা দায়ের করা হয়েছে। প্র’তারক নাসির উদ্দিনের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বৈদ্যনাথ গ্রামে। সে জাহিদুল ইসলামের ছেলে। উৎস: সময়টিভি।

ad

পাঠকের মতামত