বরকে বিয়ের রাতে অপহরণ, খোঁজ মেলেনি ১৫ দিনেও
নিউজ ডেস্ক।। বিয়ে করে নববধূকে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস থামিয়ে অ’পহরণ করা হয় বর মেহেদী মোরশেদ পলাশ (৩৩) নামের এক ব্যক্তিকে। ঘটনার ১৫ দিন পার হলেও এখনো তার খোঁজ পাওয়া যায়নি।
আজ রোববার সকালে সিরাজগঞ্জ শহরের এসএস রোডের নিউজ হোম সম্মেলন কক্ষে পলাশের বড় বোন মীনা পারভীন সংবাদ সংম্মেলনে এ তথ্য জানান।
গত ৬ জুন রাতে কক্সবাজার থেকে ফেরার পথে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। অ’পহরণের ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় গত ১৮ জুন স্বজনরা একটি জিডি করেছেন।
অ’পহৃত পলাশ সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীর খিলগাঁও এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার একটি ইলেকট্রনিক্স পণ্যের শোরুম ছিল।
লিখিত বক্তব্যে মীনা পারভীন বলেন, ‘গত ৫ জুন সন্ধ্যায় বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে কক্সবাজার থেকে সিরাজগঞ্জ যাচ্ছিলেন পলাশ, তার স্ত্রীসহ কয়েকজন। গত ৬ জুন ভোরে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজের কাছে সাদা পোশাকে কিছু লোক নিজেদের আ’ইনশৃ’ঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে মাইক্রোবাসটি থামায়। তাদের সবার হাতে পিস্তল থাকলেও ওয়াকিটকি ছিল না। পরে ঢাকা মেট্রো ঘ ১৩-৭০৯৫ নম্বরযুক্ত পাজেরোতে তারা পলাশকে উঠিয়ে নিয়ে চলে যায়।’
মীনা পারভীন আরও বলেন, ‘ঘটনার পর নারায়ণগঞ্জের কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি, সোনারগাঁ থানা, বন্দর থানা, সিদ্ধিরগঞ্জ থানা, র্যাব-১০ ও ১১ এবং নারায়ণগঞ্জ পুলিশ সুপার অফিসে যোগাযোগ করেও পলাশের সন্ধান মেলেনি। এ অবস্থায় ১৮ জুন নারায়ণগঞ্জ থানায় জিডি করা হয়।’ অপ’হৃত ভাইকে উদ্ধারে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতাও চেয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অপহৃত পলাশের নববধূ তানজিয়া আক্তার, তার ভাগনে মঞ্জুর হাসান রতন ও ভাগনি তাহিয়া নাসেরসহ স্বজনরা। উৎস: দৈনিক আমাদের সময়।






